বিশ্বের বিভিন্ন স্থানের নামকরণের নানা রকম ঘটনা প্রচলিত আছে। আমরা অনেকেই হয়ত সে বিষয়ে খবর রাখি না। পাঠকদের কথা চিন্তা করে আমাদের এই আয়োজন। এখানে বিশ্বের উল্লেখযোগ্য সস্থানগুলোর নামকরণের উৎস সম্পর্কে তুলে ধরা হলো।
১. ফিলিপাইন : স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ-এর নামানুসারে এই
দেশের নামকরণ করা হয়েছে ফিলিপাইন।
২. মর্মর সাগর : বিখ্যাত মর্মর (মার্বেল) দ্বীপ এই সাগরে অবস্থিত বলে
এই সাগরের নামকরণ করা হয়েছে মর্মর সাগর।
৩. ইকুয়েডর : ইকুয়েডর অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে দেশটির নামকরণ করা হয়েছে ইকুয়েডর।
৪. ইন্ডিয়া : ইন্ডাস নাম থেকে এই নামের উৎপত্তি।
৫. এভারেস্ট গিরিশৃঙ্গ: তৎকালীন ব্রিটিশ ভারতের সার্ভেয়ার স্যার এভারেস্টের নামানুসারে এই শৃঙ্গের নামকরণ করা হয়েছে এভারেস্ট গিরিশৃঙ্গ।
৬. ওয়াশিংটন : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে এই নামকরণ করা হয়েছে।
৭. ওয়েস্ট ইন্ডিজ : দ্বীপটির অবস্থান মেক্সিকো উপসাগরে। কলম্বাস ভারত অভিযানে বেরিয়ে পশ্চিম দিকে নৌ-চালনাকালে প্রথমে এখানে এসে পৌঁছান। তার ধারণা হয়েছিল যে, তিনি হয়তো ভারতের পশ্চিমের কোনো দ্বীপে পৌঁছে গিয়েছেন। তার এই ভ্রান্ত ধারণাকেই মেনে নিতে এই দ্বীপের নামকরণ করা হয় ওয়েস্ট ইন্ডিজ।
৮. মেসোপটেমিয়া : দুটি গ্রিক শব্দ থেকে এই নামের উৎপত্তি। ‘মেসো’
অর্থ মধ্যস্থান আর ‘পটেনস’ অর্থ নদী-অর্থাৎ দুই নদীর মধ্যবর্তী
স্থান। নদী দুটির নাম ইউফ্রেটিস ও টাইগ্রিস।
৯. স্পেন : আদি নাম হিসপানিয়া থেকে এই নামের উৎপত্তি হয়েছে।
১০. অস্ট্রেলিয়া : ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ হল এশিয়ার দক্ষিণাঞ্চল।
এই ভূ-খন্ড এশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত বলে এর নামকরণ হয়েছে
অস্ট্রেলিয়া।
১১. আমেরিকা : আমেরিগো ভেশপুচি নামক নাবিকের নাম থেকে এই
নামের উৎপত্তি। ১৪৯৭ খ্রিস্টাব্দে তিনি এই মহাদেশে অবতরণ
করে বহু অঞ্চল আবিষ্কার করেন।
১২. সাইবেরিয়া : প্রাচীন তার্তারদের রাজধানী সাইবার থেকে সাইবেরিয়া
নামের উৎপত্তি।
১৩. হাঙ্গেরী : ‘হুন’ জাতির নামানুসারে এই নাম হয়েছে।
১৪. হোয়াইট নদী : এই সাগর প্রায় সারা বছর বরফাচ্ছাদিত থাকে বলে
এর নামকরণ হয়েছে হোয়াইট সী বা শ্বেত সাগর।
১৫. কলম্বিয়া : কলম্বাসের নামানুসারে ‘কলম্বিয়া’ নামকরণ হয়েছে।
১৬. গ্রীনল্যান্ড : এই দ্বীপের সৈকতে সবুজ পত্রবিশিষ্ট এক প্রকারের
ছোট ছোট বহু গাছ জন্মায়। এই গাছের সবুজ পাতার রঙ থেকে
গ্রীনল্যান্ড নামের উৎপত্তি।
১৭. নিউজিল্যান্ড : ডাচ নাবিক তাসমান ১৬৪৬ খ্রিস্টাব্দে এই দ্বীপটি
আবিষ্কার করেন এবং হল্যান্ডের একটি প্রদেশ জিল্যান্ড-এর
নামানুসারে এর নামকরণ করেন নিউজিল্যান্ড।
১৮. বাল্টিক সাগর : বেল্ট থেকে প্রবেশ করেছে বলে এর নামকরণ করা
হয়েছে বাল্টিক সাগর।
১৯. ব্লাক সী : কৃষ্ণ সাগর, শীতকালে এই সাগর ঘন কুয়াশাচ্ছন্ন থাকে
বলে এর নামকরণ করা হয়েছে ব্লাক সী।
২০. বেলজিয়াম : এদেশে বসবাসরত ‘বেলজা’ নামক একটি প্রাচীন
গোত্রের নামানুসারে এই নাম হয়েছে।
২১. ফ্রান্স : এ দেশে বসবাসরত একটি প্রাচীন গোত্র ‘ফাংক’ থেকে
ফ্রান্স নামের উৎপত্তি।
২২. মেক্সিকো : প্রাচীনকালে এই দেশে বসবাসকারী আজিকাস
সম্প্রদায়ের রণদেবতার নাম ‘মেক্সিটি’ থেকে এই নামের উৎপত্তি
হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


