কাহারে বলিব শখি এ মায়াজালে
পরানে পড়িবো বাধা অষ্টপ্রহরকালে,
নিপতরু বনে মনে মনে, কহিব
এ ব্যাথা আর কতকাল বহিব।
পরানে বাধিব গো পরানে বাধিব,
জ্যোৎস্না স্নানে শুভ্র হিয়ায় রাখিব,
চন্দ্র আসিয়া কহিবে তাহারে ফালায়ে
কেন তুলিলাম শখিরে সুখ বাসনা লয়ে।
কি জবাব দেবো পুষ্পকাননে
যে সুবাস ছড়ায়ে গেল হিয়া বাতায়নে,
বলিলাম উঠিয়ে উচ্চস্বরে
তাহারে যে বাধিয়াছি মোর প্রনয় ডোরে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




