স্কুল জীবনে থাকা অবস্থায় লিখা এলোমেলো কিছু কথা।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“সমাধি”
অলিউর রহমান খান।
আমার স্মৃতি টুকু
গেঁথে রেখ মনে,
যতনে ফোঁটানো ফুলগুলো
দেখবে দু নয়নে।
যদি তুমি অভিমানে
মুখ লুকিয়ে রাখো,
যদি তুমি হাসির আড়ালে
অশ্রুকণা ঢাকো।
তবে রব না আর এ ধরায়,
যেথায় প্রভাতের সাথে স্বপ্ন হারায়।
মম প্রাণে দেখি
তোমার হাসি মাখা মুখ খানি,
যেথায় সৌরভ ছড়িছে আছে
ওগো ফুলের রানী।
মেঘ হয়ে জমাট বেঁধেছিলে
তুমি মনের ঘরে,
বৃষ্টি হয়ে মম হৃদয়ে
পড়েছো ঝরে।
ভুল করে যদি কষ্ট দিয়ে থাকি
তোমায় আমি এক চুল,
কেমনে পার হব আমি
মরণ নদীর কূল।
পাপে ভরা ছিলনা মোর অন্তর,
তবে কি গো নয়নে নয়ন মিলে হারাতো তার প্রান্তর?
ক্ষমা করে দিও মোরে
নিওনা অপরাধ,
আমার কথা স্মরণে এলে
দেখে নিও আকাশের চাঁদ।
যদি গো অবশেষে রয়ে যায়
এতটুকু ভুল,
দিও মোর সমাধিতে
এক মুঠো ফুল।
তারিখ: ১২/০২/২০০৮
গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ।
ছবি সুত্র: ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন