somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মৃত্যু শয্যাশায়ী রূপার নিকট খোলা চিঠি"

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রূপা,
আজ গুনে গুনে ষোলটা সিগারেট খেলাম অনেকটা জেদ করেই । সিগারেট এর পেছনের অংশ গুলো যত্ন করে বুক পকেটে রেখে দিয়েছি ইচ্ছে করেই । কাল যখন দেখা করবো তোমার সাথে, তখন হাতের মুঠোয় সাজিয়ে ধরবো তোমার সামনে । তখন নিশ্চয়ই আমার উপর অভিমান করবে ! সেই আগের মত ! তোমাকে হসপিটালের শাদা ধবধবে বিছানায় শুইয়ে দেওয়ার পর থেকেই আমার কিছু ভালো লাগছে না । সত্যি করে বলছি , কাল থেকে আর ব্যস্ত হবো না কাজ নিয়ে । কখনো খামখেয়ালীর ঘোরে তোমার ক্ষুদে চিঠির উত্তর দিতে ভুলে যাবো না । দুজন নগ্ন হয়ে উত্তুরে হাওয়ায় গা ভাসিয়ে দিব । তুমি দ্যাখে নিও আমি বদলে যাবো , ঠিক আগে যেমনটি ছিলাম ।
তবুও যেও না , যেও না । আমি যে একা হয়ে যাবো আমাদের পাশের বাসার চার তলার খাঁচায় রাখা লাভ বার্ড টার মত ! তোমার মনে আছে ? যেদিন ঐ লাভ বার্ডটার জোড়া পাখিটা মারা গেলো সেদিন থেকে পাখিটা কিচ্ছু খায়নি । একরাশ চাপা অভিমান নিয়ে সেও ধুকে ধুকে মারা গিয়েছিল !

রূপা সোনা আমার,
আর কয়েকটা দিন পরে গেলে হয় না ! দুজন একসাথে যেতাম ! তুমি তো বলেছিলে আমায় ছেড়ে কোথাও যাবে না । তাহলে এভাবে কি কথা দিয়ে কথা না রাখতে হয় বল ? তোমার মনে আছে কলেজের সেই পুরনো জানালার কথা ? পুরনো ভাঙ্গা চোরা জানালার পাশ ঘেঁষে দু'জন দাঁড়াতাম টিফিন এর ফাঁকে কিংবা কলেজ ছুটির পর । ঐ জায়গাটায় মধ্যদুপুরে ভয়ানক রকম নির্জনতা ভর করে থাকতো । কোন এক চৈত্রের দুপুরে সবাই যখন কলেজ ছুটির শেষে বাড়ি চলে গেছে তখন ঐ পুরনো জানালার পাশ ঘেঁষে দাঁড়িয়ে দেয়ালের সাথে চেপে ধরে তোমার চোখের দিকে তাকিয়ে ছিলাম দীর্ঘ বার মিনিট । সেই কৈশোর বয়সে অনভিজ্ঞ আমরা দু'জন কিছুটা জেনে কিছুটা না জেনে , নিষিদ্ধ ভালো লাগা ভালোবাসায় কখন যে শরীর বিলিয়ে দিয়েছিলাম টেরই পাইনি । যখন হুঁশ ফিরল তখন দুজনের আদুর শরীরের ঘামের বিন্দুতে মধ্যদুপুরের রোদ চিক মিক করছে । তুমিই তো সেদিন আমায় বুকে জড়িয়ে ধরে কথা দিয়েছিলে সারাজীবন আমার বাহুডোরে-ই থাকবে ।

রূপা,
আজ পূর্ণিমা । বিশাল একটা চাঁদ উঠেছে আকাশে, পূর্ণ চাঁদের আভায় স্নান করছে গোটা পৃথিবী, সবকিছু ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। তবু চাদের বুকে প্রচণ্ড হাহাকার ফেরি করছে , এতো জ্যোৎস্নার পরও চাঁদটা নিঃসঙ্গ একা বড্ড একা । এখনো নিঃসঙ্গ চাঁদটি ঝরিয়ে যাচ্ছে তার অবারিত জ্যোৎস্না, চারদিকে আলো আর আলো, রাস্তার ল্যাম্পপোষ্টগুলো দাঁড়িয়ে আছে গোমড়া মুখে, কোথাও একটা পাতা ঝড়ে গেল নিঃশব্দে, দূরে কোথাও চিৎকার করছে একটা নিঃসঙ্গ কুকুর, বাতাস আজ বড্ড অস্থির, থমথমে পরিবেশ, কোথাও যেন অশুভ কিছু হতে চলেছে। ফজরের আযান হচ্ছে হসপিটালের শাদা ধবধবে বিছানার পাশে বসে এখনো অনেক আকুতি নিয়ে জেগে রয়েছে আমার একজোড়া আশাতীত চোখ । এই বুঝি তুমি উঠলে বলে ।

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৮
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×