somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি চোর এবং তাদের পৈশাচিক আনন্দ

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত তখন ২ টা বাজে।
প্রতিদিনের মতো আমি নির্ঘুম। কথা বলছিলাম Desperately Seeking - Dhaka (DSD) তে আমার একটা সমস্যার সমাধানের জন্য।
সবাই আমাকে খুব আন্তরিকতার সাথে সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করছেন। আমিও তাদের কথা শুনছি। ২-৩ জন অতিভাল মানুষ আমাকে পারসনালি মেসেজ দিয়ে আরো বিতস্তারিত সমাধান দেয়ার চেষ্টা করছে।
হঠাৎ ! ...... বাসার বাহিরে থেকে চিৎকার শুনতে পেলাম। চোর! চোর!
আমি জানালা থেকে টর্চ জ্বালালাম। দেখলাম মানুষ জনের ছুটোছুটি।
আমি উদ্দেশহীন ভাবে বললাম," ভাই ধরসেন?"
রাস্তা থেকে বলল, হ, আসেন। হালারে সাইজ দেই।
জনৈক ব্যক্তির কথা শুনে, আমার মুখে close up হাসি চলে আসলো।
অনেক আগ্রহ আর উদ্দিপনা নিয়ে রাস্তায় বেরহলাম। সাথে গজারি লাঠি। আর আমার চেহারায় "খাইছি তোরে" ভাব।
যথা স্থানে যাওয়ার পরে দেখি, চোরের গায়ের রঙ চিক চিকে কালো। আমি তার চেহারা টর্চ দিয়ে দেখার চেষ্টা করলাম। কিন্তু পারলাম না। দেখি বেচারা কাদছে।
তার দুই পা দিয়ে অঝরে রক্ত পরছে। জানলাম, পালানোর সময় কাটাতাঁরে দুই পা কেটে ফেলেছে। মায়া লাগলো, মনে মনে ভাবলাম ছেরে দেয়া উচিৎ বেচারাকে।
আমি ভাবতে ভাবতে দেখি, একজন মানুষ খুব যত্ন নিয়ে চোরের দুই পায়ে গামছা বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। আমি মনে মনে ভাবলাম, যাক, এখনো কিছু ভালো মানুষ আছে তাহলে।
সবাই চোরকে ঘিরে রেখেছে । একটা নীরবতা জনতার মাঝে,একটা চাপা অপেক্ষা। আমি বললাম, ভাই ছেরে দেন। অবস্থা খারাপ।
আমার কথা শেষ হওয়ার পর পরই চোরের পা বাধা শেষ হোল। যে ব্যক্তি পা বেঁধে দিয়েছে,সে উঠে দাঁড়ালো।
উনি সকল নীরবতা ভেঙ্গে দিয়ে এবং আমাকে হতবাক করে, চোরকে রোনাল্ডিনহো style এ লাথি দিয়ে বলল, বল হারামজাদা। কবে থেকে ছুরি করস? বল!
উনার লাথি, জনতার মাঝে পৈসাচিক আনন্দ ছরিয়ে দিলো। সবাই চোরকে মারার আনন্দে নেমে পড়লো।
আমি হতবাক হয়ে চেয়ে দেখলাম আর ভাবলাম, তাহলে চোরের পা বাধাটা মানবতা ছিল না। ছিল, গরু জবাই দেবার আগে হালাল গোসল।

হায়রে মানবতা!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×