somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের বিখ্যাত কিছু স্থাপনা পাখির চোখে দেখাঃ ছবি ব্লগ

১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জাতীয় জাদুঘর কিংবা সংসদ ভবন কিংবা নভোথিয়েটার আমরা সামনে থেকে হরহামেশাই দেখি, অনেকে হয়তো ভিতরে গিয়েও দেখেছি কিন্তু কখনও কি দেখেছি আকাশ থেকে এগুলো দেখতে কেমন লাগে? বিমান টেক-অফের পরে পরে অথবা অবতরণের সময় দ্রুত অল্প সময়ের জন্য পাখির চোখে এগুলো দেখা যায় কিন্তু চিনতে না চিনতেই অদৃশ্য হয়ে যায়।

বর্তমানে কৃত্রিম উপগ্রহের চিত্র ধারণের প্রযুক্তির ব্যাপক উন্নতি হওয়ার ফলে উচ্চমাত্রার রেজুলেশনের ছবিতে সবকিছু খুব পরিষ্কার দেখা যায়। তাই পাখির চোখে ভূপৃষ্ঠের যে কোন স্থান বা স্থাপনা দেখা একদম সহজ হয়ে গেছে। এই জন্য আর এখন বিমানে উঠার কোন প্রয়োজন হয় না। একবার ভাবুনতো ৫০০/৬০০ কিলোমিটার উপর থেকে কোন কৃত্রিম উপগ্রহের সেন্সর ছবি তুলছে এবং তা আমাদের ভূপৃষ্ঠের ০.৫ বা ০.২৫ মিটার পর্যন্ত পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে!! কি অদ্ভুত প্রযুক্তি!! তখন রাস্তায় আমি বা আপনি থাকলেও দেখা যাওয়ার কথা!!! :) :)

কিছুদিন আগেও এই ধরনের উচ্চ রেজুলেশনের ছবি শুধুমাত্র বিশেষজ্ঞ পর্যায়ে ব্যবহৃত হত। কয়েক বছর পূর্বে “গুগল আর্থ” সফটওয়্যার তৈরির হলে এই ধরনের উচ্চমাত্রার রেজুলেশনের ছবি বিশেষজ্ঞ পর্যায় থেকে সাধারন ব্যবহারকারী পর্যায়ে নেমে আসে। ইদানিং কালে ‘এন্ড্রোয়েড’ নির্ভর স্মার্ট ফোনের ব্যাপক প্রচলনের ফলে এখন এই উচ্চ রেজুলেশনের ছবি সবার হাতের নাগালে। ‘গুগল আর্থ’ অথবা ‘গুগল ম্যাপ’ অ্যাপস দিয়েই যে কেউ ইচ্ছা করলেই এই ছবি দেখতে পারে :) :)।

আসুন এবার আমরা দেশের কিছু বিখ্যাত স্থাপনা পাখির চোখে দেখতে কেমন তা দেখে নেইঃ

১। জাতীয় স্মৃতিসৌধঃ ১,০৩০ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র, ( উপগ্রহ চিত্র ধারনের তারিখ জানুয়ারী ২৯, ২০১৪)

২। জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সঃ ৪,০৭১ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র ( উপগ্রহ চিত্র ধারনের তারিখ জানুয়ারী ২৯, ২০১৪)

৩। জাতীয় সংসদ ভবনঃ ১৩৯৬ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র, (উপগ্রহ চিত্র ধারনের তারিখ আগস্ট ১১, ২০১৪)

৪। জাতীয় সংসদ ভবন এলাকাঃ ৫,৪৮৮ ফুট উপর থেকে দৃশ্যমান ( উপগ্রহ চিত্র ধারনের তারিখ আগস্ট ১১, ২০১৪)

৫। ক্রিসেন্ট লেক ও চন্দ্রিমা উদ্যানঃ ৩,০৪১ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র (উপগ্রহ চিত্র ধারনের তারিখ আগস্ট ১১, ২০১৪)

৬। হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরঃ ১৩,৭০৯ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র ( উপগ্রহ চিত্র ধারনের তারিখ আগস্ট ১১, ২০১৪)

৭। বসুন্ধারা সিটি শপিং মল, পান্থপথঃ ৮৮০ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র ( উপগ্রহ চিত্র ধারনের তারিখ মার্চ ২০, ২০১৪)

৮। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও হকি স্টেডিয়ামঃ ২,২২০ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র ( উপগ্রহ চিত্র ধারনের তারিখ মার্চ ২০, ২০১৪)

৯। বঙ্গভবনঃ ৭৬৩ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র (উপগ্রহ চিত্র ধারনের তারিখ মার্চ ২০, ২০১৪)

১০। স্বাধীনতা স্তম্ভ, সহোরাওয়ার্দ্দী উদ্যানঃ ১,২১৩ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র (উপগ্রহ চিত্র ধারনের তারিখ মার্চ ২০, ২০১৪)

১১। ঢাকা নিউ মার্কেটঃ ১,৩১৯ ফুট উপর থেকে দৃশ্যমান (উপগ্রহ চিত্র ধারনের তারিখ মার্চ ২০, ২০১৪

১২। বঙ্গবন্ধু নভোথিয়েটারঃ ৮৬৭ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র, (উপগ্রহ চিত্র ধারনের তারিখ আগস্ট ১১, ২০১৪)

১৩। সুপ্রিম কোর্ট ভবনঃ ১,১৪৪ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র( উপগ্রহ চিত্র ধারনের তারিখ মার্চ ২০, ২০১৪)

১৪। জাতীয় জাদুঘরঃ ৮৮৯ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র( উপগ্রহ চিত্র ধারনের তারিখ মার্চ ২০, ২০১৪)


১৫। ধানমণ্ডি লেকঃ ৭,৫৫৭ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র( উপগ্রহ চিত্র ধারনের তারিখ মার্চ ২০, ২০১৪)

১৬। মীর মশাররফ হোসেন হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ঃ ১,০৮১ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র ( উপগ্রহ চিত্র ধারনের তারিখ জানুয়ারী ২৯, ২০১৪)

১৭। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রঃ ১,১৮৫ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র (উপগ্রহ চিত্র ধারনের তারিখ আগস্ট ১১, ২০১৪)

১৮। হোটেল রূপসী বাংলা (শেরাটন হোটেল)ঃ ৯২২ ফুট উপর থেকে দৃশ্যমান চিত্র ( উপগ্রহ চিত্র ধারনের তারিখ মার্চ ৩, ২০১৪)

কেমন দেখলেন!!
আপানার স্মার্ট ফোনে 'গুগল আর্থ' এর অ্যাপসটি ইন্সটল করে নিলে আপনি এখনই এই গুলো সব আপনার মোবাইলেই দেখতে পারবেন।
:) :) :) :) :) :)

=============================================
(উৎসঃ বর্ণিত সব গুলো ছবিই 'গুগল আর্থ' (Google Earth) এ প্রকাশিত কৃত্রিম উপগ্রহ চিত্র থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×