somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো কথা

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কদিন(দুমাসের বেশি হবে) আগের কথা । রোজার ঈদের ছুটি কাটিয়ে অফিসে ফিরেই দেখি ওয়ার্ল্ড ব্যাংক থেকে পত্রাঘাত(ই মেইল)। ভারতের জয়পুরে কৃষিঋণ প্রকল্প পরিদর্শনের নেমন্তন্ন । সহযোগিতায় ভারতের HDFC Bank and Mahindra Finance. সর্বমোট দশটি দেশের ২০ জন প্রতিনিধি । বাংলাদেশ থেকে আমিসহ দুজন (ওদের মনে হয় লোক কম পড়েছিলো তাই শুন্যস্থান পুরন আমাকে দিয়ে ) । যাইহোক নানা তালবাহানার (দুবার তারিখ পরিবর্তন) পর এমাসের ১১ তারিখ জেট এয়ারওয়েজ চেপে রওয়ানা হলুম দিল্লী । দিল্লী দুরঅস্ত না হয়ে বরং সময়ের আগেই পৌছে গিয়েছিলুম , ঐদিন বিকেলেই দিল্লী থেকে জয়পুরের উড়ান । দিল্লী টু জয়পুর যাত্রাপথে নাশতা হিসেবে যা পরিবেশন করলো তা মোটামুটি অখাদ্য বলা চলে । হটডগ এর মত দেখতে কিন্তু হটডগ নয় (খোদায় মালুম কী চীজ), খাইনি অবশ্যই। এক কাপ চা বা কফির আশা ছিলো মনে, কিন্তু কপালে না থাকলে যা হয় আরকি , সহযাত্রিদের সেই খোদায় মালুম কী চীজ খাওয়া শেষ না হতেই বিমানবালিকার ঘোষনা, "আমরা নির্ধারিত সময়ের আগেই জয়পুর এর আকাশসীমায় পৌছে গেছি, নামার সময় হয়ে যাওয়ায় সময়াভাবে চা কফি পরিবেশন করা গেলনা বিধায় দুঃখিত" । দুঃখিত আমিও । এককাপ কফি পেলে ঝিমুনি কেটে গিয়ে চাঙ্গা হয়ে উঠতুম । চা কফির খরচ বাঁচাতেই এই দ্রুতগমন কিনা কে জানে !

সন্ধে নাগাদ হোটেলে পৌছলুম । পাঁচতারকা হোটেল তাই আদরযত্নের কমতি নেই । রাতের ডিনারে পুরো টিম সহ WB, HDFC, ও Mahindra Finance এর প্রতিনিধিদের সাথে আলাপ পরিচয় হলো । শেষদিনে আধাবেলার একটা সাইট সীয়িং ট্যুর আছে তাও জানলুম । তার আগে অবশ্য সেদেশের (জয়পুরের) কৃষিঋণ প্রকল্পগুলো পরিদর্শনের পর আমাদের মুল্যবান (!) মতামত ও পরামর্শ(!!) আশা করছেন তারা সেটাও জানলুম । পরামর্শ দিতে না আমার দারুন লাগে (কেউ কখনো আমার কাছে পরামর্শ চায়না এটাই সমস্যা) ।

কদিন ভালই কাটলো । শেষদিনে group discussion session এ পরামর্শ ও কিছু কম দিলুম না , নেপালের প্রতিনিধি তো আর নতুন কিছু না বলে আমার কথাই তার কথা বলে এককথায় তার বক্তব্য শেষ করলেন (আসলে ভদ্রলোক মিতভাষী , আমি লক্ষ্য করেছি) ।

পরদিন সকাল ছটার ফ্লাইটে জয়পুর থেকে দিল্লী পৌছলুম, দিল্লী বিমানবন্দরে ছ ঘন্টা বসে থেকে এটা ওটা খেয়ে পকেটের খুচরা ভারতীয় রুপি গুলো শেষ করলুম , রুপির দেশেই রুপি রেখে যাওয়া ভালো, তাও ন রুপি রয়ে গেল , ন রুপি তে ওখানে কিছু পাওয়া গেলনা।

দিল্লী থেকে ঢাকা ফেরার পথে অখাদ্য লান্চ পরিবেশনের পর একইভাবে খাওয়া শেষ না হতেই বিমানবালিকার ঘোষনা, "আমরা নির্ধারিত সময়ের আগেই ঢাকা পৌছে গেছি, নামার সময় হয়ে যাওয়ায় সময়াভাবে চা কফি পরিবেশন করা গেলনা বিধায় দুঃখিত" । কি আর করা চা বাসায় গিয়েই খাব , নেমে ফোন করে জানলুম ড্রাইভারও গাড়ি নিয়ে হাজির । বাসায় গিয়ে গোসল করে ঘরের খাওয়া খেয়ে একটা ঘুম দেব বলে বিছানায় লম্বা হলুম । আঃ কি আরাম !
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

×