somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ আসুক সবার ঘরে ।

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় আমাদের পাড়ায় একটিই মসজিদ ছিলো , সে মসজিদের ইমাম সাহেবকে আম্মা অনুরোধ করেন আমি ও আমার বোনকে আরবী শেখাতে । উনার কাছেই আমাদের আরবী পড়া শেখা শুরু করা থেকে কোরআন শরীফ পড়া পর্যন্ত । পরবর্তিতে আরও তিনটে মসজিদ গড়ে উঠে আমাদের পাড়ায় । একসময় সেই ইমাম সাহেবকে মসজিদ কমিটি বিদায় দিয়ে (অথবা উনি নিজেই চলে গিয়ে থাকতে পারেন ) নতুন আরেকজন ইমাম সাহেবকে মসজিদে নামাজ পড়ানোর দায়িত্ব দেন । পুরনো ইমাম সাহেব চলে যান উনার গ্রামের বাড়িতে , (আমাদের শহরের পাশেই সে গ্রাম ) সেখানেই এক মসজিদে ইমামতি করছেন আজো । আমাকে খুব স্নেহ করতেন উনি , আমাদের শহর থেকে চলে যাবার পরও মাঝেমাঝেই আসতেন আমাদের বাসায় , আমি কেমন আছি , কোথায় আছি খোঁজখবর নিতেন আম্মার কাছে । আব্বা মারা যাবার পর আম্মা উনাকে খবর দিয়ে ডেকে এনে শেষ গোসল ও জানাযার নামাজের ইমামতির দায়িত্ব ও দেন । এরই মাঝে একদিন আম্মার বাসায় দেখা ওনার সাথে , বিদায় নেয়ার সময় আমাকে অনুরোধ করলেন , "বাবা যদি পারো ঈদের সময় আমাকে কিছু সাহায্য করো , ঘরে ঈদের সময় একটা কাপড় ও কিনে দিতে পারিনা , আমি তো কোথাও যেয়ে চাইতেও পারি না , মসজিদ থেকে তো ঈদ বাবদ বাড়তি কিছুই পাইনা , দুজন মানুষের কাপড়টাও তো কেনা লাগে , জীবন বড় কঠিন বাবা , ঈদ আমার ঘরে আসে না ।" আমি কিছুই বলতে পারিনি , হতবাক হয়ে গিয়েছিলুম । আর্থিক সহায়তা সাধ্যমত কোথাও কোথাও করি কিন্তু উনার কথা কখনো মনে পড়েনি , রোজার শুরুর দিকে আম্মার ব্যাংক একাউন্টে কিছু টাকা পাঠিয়ে আম্মাকে বললুম টাকাটা সেই ইমাম সাহেবকে পাঠিয়ে দিতে । আম্মা বললেন ঠিক আছে আমিও আরো কিছু সাথে যোগ করে দিচ্ছি ।

পরে আম্মা জানিয়েছিলেন , সেই ইমাম সাহেব টাকাটা পেয়ে খুবই খুশি হয়ে, ভেজাচোখ মুছতে মুছতে বলেছিলেন ,"এবার আমার ঘরে ঈদ হবে"।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×