somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল দেশ, ডিজিটাল বিরোধীদল এবং এনালগ সরকার।

৩০ শে মে, ২০১০ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিন্যাশনাল নিউজ ডটকম-
বিগত নির্বাচনে বর্তমান সরকার ঘোষনা করেছিল,তারা ক্ষমতায় গেলে ডিজিটাল বাংলাদেশ গড়বেন।ডিজিটাল নিয়ে তখন হৈ চৈ হয়েছিল। বিএনপিসহ চারদলীয় জোট ডিজিটালের ব্যাখ্যা দাবী করেছিল। তরুন প্রজম্ম ডিজিটাল শ্লোগান কে খুব পজেটিভ ভাবে নিয়েছিল। তরুণদের কাছে ডিজিটাল ছিল মহা কৌতুহলের বস্তু। তারন্যের প্রবল আগ্রহে,ডিজিটাল হবার স্বপ্নে,নতুনত্বের সন্ধানে,দিনবদলের প্রত্যাশায় তারা বর্তমান সরকারকে বিপুল ভোটে বিজয়ী করেছিল।
আমি নির্বাচনের সময় রাজশাহীতে পর্যবেক্ষক হিসাবে ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশপাশের সবগুলো কেন্দ্রে আমার যাওয়ার সুযোগ হয়েছে। কোন কেন্দ্রে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। নির্বাচনী পরিবেশ ছিল এক কথায় চমৎকার। তরুণ প্রজম্ম মন থেকেই ডিজিটাল হওয়ার আশায় ভোট দিয়েছিল। নির্বাচনের পূর্ববর্তী সমাবেশ গুলোতে বর্তমান প্রধানমন্ত্রী জনগনের মনে আশা জাগাতে সক্ষম হয়েছিলেন।তখনকার পত্র প্রত্রিকায় আশাব্যঞ্জক কিছু খবর প্রতিদিন বের হচ্ছিল।
খবরগুলো ছিল-প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী জনসভায় ঘোষণা দিয়েছেন- ৩০ টাকা চাল খাবো না- ধানের শীষে ভোট দেবো না।
নৌকা মার্কায় ভোট দেব- ১০ টাকা চাল খাবো। গরীব দিনমজুর চাকরীজীবির ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষা গ্রহন করতে পারে সে জন্য ডিগ্রী পর্যন্ত ছেলেমেয়েদের বিনা বেতনে পড়াব। আওয়ামীলীগ ক্ষমতায় গেলে কৃষি ভর্তুকি বাড়াব এবং কৃষকদের জন্য সার ফ্রি করে দেবো। প্রত্যেক পরিবারে একজন করে বেকার ছেলেমেয়েদের চাকরি দেবো।
‘আশায় মানুষ বাধে বাসা,আশায় ফোটায় ফুল,আশার তরে জীবন মরণ, আশাই সুখের মুল’ এই কাব্যিকতা কে সামনে নিয়ে মানুষ আওয়ামীলীগকে ভোট দিয়েছিল।
নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাসীন দল হাজার মানুষের সামনে করা সকল প্রতিশ্রুতি অস্বীকার করলো। এবং বিরোধীদল মিথ্যাচার করছে বলে প্রচার শুরু করলো।
অবশেষে
আওয়ামীলীগকে এর জবাব বিরোধীদল ডিজিটালীয় কায়দায় দিতে সক্ষম হল। বিএনপি ঢাকার মহাসমাবেশে বর্তমান প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচার করলো। যদিও আমাদের রাজনীতির ইতিহাসে এটা প্রখম যে এক দলের সমাবেশে অন্য দলের নেত্রীর বক্তব্য হুবহু প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করলো। অনেকটা হোমওয়ার্ক করেই বিএনপি বর্তমান প্রধানমন্ত্রীর তৎকালীন বক্তব্যের কপি জনগনকে দিতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী হয়তো এবার আর অস্বীকার করতে পারবেন না। বিএনপি র সমাবেশে আসা এক বৃদ্ধলোক শেখ হাসিনার বক্তব্য শুনে মন্তব্য করেছেন-দেশ এবং বিরোধীদল ডিজিটাল।সরকারকে এনালগ হলে চলবেনা। সরকারকে যে কোন কথা বলতে সতর্ক হতে হবে।না হলে প্রযুক্তির কল্যাণে সব জনসম্মুখে চলে আসবে।
জনগনের দাবী, জনগনের সমর্থনে তুলে ধরায় আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। প্রযুক্তির কল্যাণে আমরা এই ভিডিও অনেক আগেই দেখেছি। বিএনপি তুলে ধরার কারনে দাবী আরো জোরালো হল। আমরা আশা করি সরকার তার প্রতিশ্রুতির বাস্তবায়নে আন্তরিক হবেন। জনগনের কল্যাণে কাজ করে যাবেন। সময়ের শেষ পর্যন্ত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চেষ্টা করবেন।
বিএনপি এ উদ্দ্যোগকে সাদুবাদ জানাই এ জন্য যে, ভবিষ্যৎ-এ রাজনীতিবীদরা দেশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বোকা বানানোর অপচেষ্টা,থেকে দরে থাকবে।

সুঘ্রাণ কাদের,২৩ মে,


Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×