somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি -যখন পৌছায়না প্রাপকের কাছে, থাকে খোলা চিঠি হয়ে....

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ্যলেন বাংলা বেশ ভালো বোঝে। একটু আধটু বলতেও পারে, খুব কষ্টে। তবে মজার ব্যপার, বাংলা পড়ার ব্যপারে ওর আগ্রহ সবচেয়ে বেশি।

বহু দিন আগে, একবার এ্যলেনকে দেখেছিল, বাংলা পড়তে চেষ্টা করছে, একটা একটা করে শব্দ অনুবাদ করে, অনলাইনে। পরে একটা সময়, ডিকসেনারী কিনে ব্যবহার করতো। সে কারনেই হয়তো, মোটামোটি ভালো ভাবেই পড়তে পারে, তবে কেবল ছাপার অক্ষরগুলো অনলাইনে। হাতে লেখা বাংলা আর চাইনিজের মাঝে নাকি কোন পার্থক্য করতে পারেনা, বেচারা। এসব দেখতে মজাই লাগতো, আনন্দর।

মাঝে মাঝে পাগল মনে হয় আনন্দর, নিজেকে। জানে কোনদিন পাঠাবেনা কোন চিঠি, তবু লিখে যায়। তার কল্পনার জগতে এ্যলেনকে বসিয়ে, প্রেরক হিসেবে । কেবল চিঠি লিখে যায়- চারপাশে ঘটে যাওয়া সব ঘটনা, ছোট-ছোট অনুভূতিগুলো, নিজের মতো করে। নেই কোন বাধা, কোন বিপত্তি ।তবু চিঠি পায়না প্রাপক। এ্যলেন জানে না আনন্দের এই খোলা চিঠির ভান্ডারের ঠিকানা। আনন্দের কেবল প্রত্যাশা , কোনদিন জানবে এ্যলেন, কেও তাকে ভালোবাসতো; এই ব্লগের পাতা অনুবাদ করে।

আনন্দ কোনদিন প্রকাশ করেনি ওর অনুভূতি এ্যলেনকে। ও জানে, না বলা এই কথা, এ্যলেন জানে। তাই না বলা কথা হয়েই রয়ে গেছে সেসব। কোনদিন যদিবা পারে বলতে, সেদিন তার দাবী হবে খুব বেশি - খুব জোড়ালো। প্রকাশ করা কিংবা বলে ফেলা অনেক কথার চাইতেও, হয়তো তাই না বলা এই অনুভূতি শুনতে চাইবার আকাংখা বেশি। কিন্তু সেকারনে কি আনন্দের এই গোপনীয়তা?

যে সম্পর্কের বেড়ে ওঠা এক অজানা ভিত্তির উপর। যার গঠনের কোন নির্দিষ্ট কাঠামো নেই। যেখানে লুকানো ছিলনা কিছুই, অব্যক্ত ছিল কেবল অনুভবগুলো। যার কাছে, ভাবনা আর ব্যক্ত করার মাঝে ছিলনা কোন দেয়াল, তাকেই বলা হলো না অনেক কিছু, আনন্দর।

বলা হলোনা, "তোমাকে নিয়ে স্টেশনের পাশের কোন দোকানে , কোন এক ভোরে খেতে যাব গরম পরটা সাথে ডিম ভাজা। তুমি খাবে মুগের ডাল ভুনা আর আমি সবজি। আমার স্বপ্নের সেই ছোট্ট দোচালা বাড়িটার টিনের চালের বারান্দায় বসে চা খাব তোমায় নিয়ে। কোন একদিন রিক্সায় ঘুরবো, কড়া রোদে, সারাদিন। কোন এক ছোট্ট নদীর পাড়ে বসে কাটিয়ে দেব পুরো একটা বিকাল। সাথে থাকবে কেবল চিনাবাদাম আর লবন। তোমার সেই এ্যলমন্ড কিংবা ক্যসুতে আমার চলবে না।"

বলা কি হবে আনন্দের? তাই তো লিখে যায় ....।

This is me…A pointless mind….who Loves you , like to keep you in her prayer till last breath……
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×