চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অর্থমন্ত্রী
১১ ই মে, ২০১০ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজধানীর স্কোয়ার হাসপাতালে আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি সুস্থ ও ভালো আছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রীর কনসালট্যান্ট ডা. মির্জা নাজিমউদ্দিন। অর্থমন্ত্রী উচ্চ রক্তচাপজনিত কারণে অস্বস্তিবোধ করছিলেন। সোমবার রাতে তার মাত্র ২ ঘন্টা ঘুম হওয়ায় তিনি অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় স্কয়ার হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। পরিক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, বর্তমান মন্ত্রীসভার অভিজ্ঞমন্ত্রী অর্থমন্ত্রী বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থার অনেক উন্নতির হয়েছে। তাঁর ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় অস্বস্তিবোধ করছিলেন। আশা করা যায়, অতি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন।
এদিকে অর্থমন্ত্রীর রোগমুক্তি কামনায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কাল বুধবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১০ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন