অর্ধেক রাতেরও পরে অস্ত গেল
চাঁদ আর সস্তর্ষিমন্ডল
তার অনেক আগে তুমি
আগ্রহী আমাকে করলে হতাশ।
লঞ্চের ডেকটা যখন পেলাম নিরালা,
ঠিক তখনই ডুব দিলে তুমি
কেবিনের গাঢ় নিঃস্বঙ্গতায়
আমার সাথী হয়ে রইলো শুধু অনুষঙ্গ
ধলপহর সময় আর ছলছলাৎ গতি।
যদিও গোলাপের মাঝে আমি
খুব মাদক কিছূ খুঁজে পাইনা।
জন্মাবধি লবনাক্ত মরুবাসী কোন আরব
যেমন তিক্ত জলে খুঁজে পায়না বিস্বাদ।
কিন্তু তোমার আব্রুর রঙ ছিল গোলাপী,
তাই তুমি আমাকে গোলাপ দেখার স্বাদ দিলে।
শুকে দেখতে চেয়েছিলাম,
কেননা হয়তো তোমার ঘ্রানও হবে গোলাপের।
যদি স্থান কালটা চেখে দেখবার হতো
তবে তাও চাইতাম।
কিন্তু তোমার স্বাদ গোলাপের কিনা
তা জানা হতো না।
কেননা গোলাপকে চোখে দেখবার পর,
শুঁকে দেখবার পর,
আর কোন স্বাদ তাতে থাকেনা।।
কিন্তু তোমার মাঝে আরো ছিল ।
গোলাপের থেকে এখানেই তুমি এক কাঠি বাড়ন্ত ।
আর সারারাত ভেবে ভেবে গোলাপী তোমাকে বেশী ভাল লাগবার এই কারনটাই পেলাম ।।
(মুগ্দা পাড়া, ঢাকা 12 ই বৈশাখ 1398, 26 শে এপ্রিল 1991)
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






