somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘স্বাধীনতার স্বপক্ষের শক্তি’ বনাম আমাদের জাতীয় বীরেরা!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বোধের জায়গা গুলো কি ধীরে ধীরে ভোতা হয়ে যাছে না আমরা একেবারেই অনুভূতি শূণ্য হয়ে পড়েছি? প্রতিদিনের নির্লজ্জ অভ্যস্ততায় কোনো দহনেও কি পুড়ে না আমাদের হৃদয়,শত আঘাতেও কি হয় না কোনো অনুরণণ…সত্যিই কি,কী জানি?গত ২ রা সেপ্টেম্বর তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ সহ যে নেতারা আহত হয়েছেন তার প্রতিবাদে তবে কেনো সারা দেশ গর্জে উঠছে না!পুলিশের নির্বিচার লাঠির বাড়ি,ন্যক্কারজনক হামলা,নেতাদের আহত করা……অথচ কি নির্বিকার আমাদের সরকার,কি নিরাসক্ত আমাদের তথাকথিত সুশিল সমাজ!!
কিসের জন্যে এই বিক্ষোভ মিছিল,কিসের জন্যে এই সোচ্চার প্রতিবাদ? নিজের জন্যে? নিজের দলের জন্যে? কোনো স্বার্থসিদ্ধির জন্যে? কোনো উপায়ে টু পাইস কামানোর জন্যে?না, এরা কেউ লকলকে জিহবা নিয়ে কোনো লাভের গুড় খেতে আসেনি, সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রেও লিপ্ত হয়নি।এরা মিছিল করেছিল নিজের দেশের জন্যে,নিজের মাতৃভূমির জন্যে,নিজের দেশের অমূল্য তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষার জন্যে। অথচ ‘স্বাধীনতার স্বপক্ষের শক্তি’ নামধারী বর্তমান সরকার দেশের সম্পদ-বন্দর-স্বাধীনতা কি অনায়াসে বিদেশী বেনিয়াদের কাছে বিকিয়ে দিচ্ছে!!জনগণের বিশ্বাসের কি নির্মম প্রতিদান!!সেই কথাটাই এখন মনে পড়ে গেল ‘একবার রাজাকার তো আজীবন রাজাকার,কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে আজীবন মুক্তিযোদ্ধা নয়’।গণতন্ত্রের বুলি আওড়ানো তথাকথিত গণতান্ত্রিক দলটি দেশপ্রেমের অগ্নিপরীক্ষায় পাশ মার্কও তুলতে পারল না-অবশ্য এটাই এই দলের শ্রেণীগত চরিত্র।আর তাদের পক্ষের দেশ উদ্ধারকারী দালাল বুদ্ধিজীবীরা(নাকি কুবুদ্ধি-)এখন মুখে কুলুপ এটেছে,তারা এখন উপভোগ করছে হিরন্ময় নিরবতা। বাহ,বাহ । আমদের আওয়ামী প্রিয় বামপন্থীদের সরকারী এই আতিথেয়তা মনে থাকবে তো!ওদিকে বিএনপি-জামাত জোটের কথা না বলাই ভালো। চোর-ছ্যাচ্চোর আর চিন্হিত দেশদ্রোহীদের কাছে কি আর আশা করা যায়? ক্ষমতায় থাকলে তারাও একই রূপ দেখাত নিশ্চিতভাবে। শুধু এইটুকু বলতে চাই, বাঁধা দিয়ে-পিটিয়ে-ভয় দেখিয়ে দেশের জন্য এই নিঃস্বার্থ ভালোবাসা, এই আবেগী মিছিল থামানো যাবে না,দমানো যাবে না। আনু স্যার সহ সকল জাতীয় বীরদের উদ্যেশ্যে নাজিম হিকমত এর কবিতার কিছু লাইন…
‘তোমার বীভৎস হাত দুটো ক্ষতের উপর চাপা
যতক্ষণ না ফিনকি দিয়ে রক্ত ছোটে
দাঁত দিয়ে ঠোঁট দুটো কামড়ে ধরে
দারুন যন্ত্রণা সহ্য করো।
……………
লড়াইতে প্রাণ দিচ্ছে আমাদের লোকগুলো
অথচ বাচঁবার কথা তো তাদেরই-
আমাদের লোকগুলো মরছে কাতারে কাতারে
যেনো গলায় গান,হাতে নিশান নিয়ে
ছুটির দিনে তারা বেরিয়েছে মিছিলে
কী অল্প বয়স
কিন্তু কী বুকের পাটা!
………………
রক্তের নদী উজিয়ে আমাদের নিশানা
দাঁত আর নখ দিয়ে ছিনিয়ে নিতে হবে জয়-
কিছুই আমরা ক্ষমা করব না।।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×