উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ দ্বিতীয় লেগের গতকালের খেলায় কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ দল বার্সেলোনা ইংলিশ দল আর্সেনালকে ৪-১ গোলে হারিয়েছে ।এতে করে সর্বমোট ৬-৩ গোলের এগ্রিগেটে এগিয়ে বার্সেলোনা সেমি-ফাইনালে উঠে গেলো।
তবে আসল খবরটা হলো এই চার গোলের সব গুলোই করেছেন বর্তমান বিশ্বের সেরা খেলোয়ার আর্জেন্টাইন প্লে-মেকার লিওনেল মেসি। বলতে গেলে মেসি ঝরেই উড়ে গেছে প্রথমে গোল করে এগিয়ে থাকা আর্সেনাল। খেলার ১৮ মিনিটে আর্সেনাল বেন্টনারের গোলে এগিয়ে গেলেও ২১, ৩৭, ৪২ এবং ৮৮ মিনিটে মেসি ৪ গোল করে আর্সেনালকে একাই চ্যাম্পিয়ন্স লীগ থকে বিদায় করে দিয়েছেন। খেলা শেষে আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার নির্দ্বিধায় স্বীকার করেছেন যে মেসির কাছেই হেরেছেন তারা এবং মেসিই বর্তমানে এই গ্রহের সর্বশ্রেষ্ঠ খেলোয়ার।
আমি তো বিশ্বকাপে মেসির খেলা দেখার জন্য অস্থির হয়ে আছি। দেখা যাক, বার্সেলোনার মেসি কতোটা আর্জেন্টিনার হতে পারে, এই বিশ্বকাপ কি সত্যিই আরেকজন গ্রেট খেলোয়ার উপহার দেয় কিনা !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


