somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভন্ড পীরের অপচিকিৎসা – মগজে পচন,দেহে প্রকাশ

১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুন্সিগঞ্জ জেলার ভন্ড পীর আমজাদ ফকির এবং তার ভয়ংকর চিকিৎসা -এখন এটাই দেশের টক অব দ্য টাউন। সর্বত্রই আলোচনা- সমালোচনা-নিন্দা- ধীক্কার আর শাস্তির দাবি। আমজাদ ফকির গ্রেফতারও হয়েছে, সঙ্গে কিছু উত্তম-মধ্যম, হাজত বাস- অবশেষে সবার অগোচরে একসময় নিষ্কৃতিও পাবে। আর দশটা ঘটনার মতো এ বর্বরতার স্মৃতিও এক সময় মুছে যাবে আমাদের ভোঁতা অনুভূতির স্লেট থেকে। আবার কোনো পীরের আবির্ভাব হবে দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে-এক্সক্লুসিভ নিউজ হবে- মানুষের ঘুমন্ত বিবেক আবার জাগ্রত হবে। কিন্তু এই আমজাদ ফকির কি কেবল একজনই এই বঙ্গদেশে ?? দেশের বাকী মানুষ গুলো সবাই কি উন্নত স্বাস্থ্যসেবার আওতাধীন??

এখানেই সত্যি টা লুকিয়ে। আমাদের এই জঞ্জালে ভরা দায়িত্বহীন রাষ্ট্রে যেখানে ৪ কোটি লোক প্রতিদিন একবেলা খেতে পারে,৯ কোটি লোক প্রতিদিন পুষ্টি চাহিদার ৫০ ভাগ ও পায় না, সেখানে সবার জন্য স্বাস্থ্যসেবা- অলীক কল্পনা মাত্র। আর এই চরম বৈষম্যে ভরা সমাজে এরকম শত শত আমজাদ ফকির ই শেষ ভরসা গরীব খেটে খাওয়া মানুষের কাছে।
আমাদের মন্ত্রী- এম পি- সাংসদ- নেতারা সামান্য সর্দি-জ্বরেই মাদ্রাজ-ব্যাংকক- সিঙ্গাপুর ঘুরে আসেন, কিন্তু দেশের অধিকাংশ লোক বিনা চিকিৎসায়-ভুল চিকিৎসায়- অর্ধেক চিকিৎসায় মারা যায় অবলীলায়। ঢাকা কিংবা কোনো মেট্রোপলিটন শহরের পাঁচ তারকা হাসপাতালে তারা পৌছুঁতে পারে না।গ্রামের এক কিশোরী মা কিংবা দিনমজুর পিতা তার অসুস্থ সন্তানকে চরম অব্যবস্থাপনায় ভরা উপজেলা হেলথ কমপ্লেক্সে নিতে ভয় পায়,বরং বেশী ভরসা পায় উপরওয়ালা- ভাগ্য-উপরওয়ালার সাগরেদ এই ভন্ড পীর- কবিরাজ-তান্ত্রিক কে।
শিক্ষিত মধ্যবিত্তরা হয়ত তাদের শিক্ষার জোরে কিছুটা টেনে টুনে চালিয়ে নেয়,কিন্তু অশিক্ষিত অধিকার বঞ্চিত মানুষেরা তাদের কি অধিকার সেটাই জানে না, চিকিৎসা তো তাদের কাছে আকাশের চাঁদ।একদিকে পেটে খাবার নেই,শিক্ষা নেই, চিকিৎসা নেই- শুধু মুখ বুঁজে কেঁচোর মত বেঁচে থাকা। বিজ্ঞান কি, আধুনিক শিক্ষা কি , আধুনিক চিকিৎসা কি –এর কোনোটাই রাষ্ট্র আমাদের দেয় না, এমন কি জানতে- বুঝতেও দেয় না। কারণ,তাহলেই এরা দল বেঁধে চাইতে শুরু করবে, এর চেয়ে একজন-দুজন
আমজাদ কে ধরে প্যাদানি দিলে ভালো বাহবা পাওয়া যায়,লোকজন ও কিছুদিন ভুলে থাকে।
রাষ্ট্র তার খাবারের- জীবিকার- জীবনের নিরাপত্তাই দিতে পারে না আর সেখানে স্বাস্থ্য !! এই অবিবেচক রাষ্ট্র- নীতিহীন শাসক-দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র সবকিছুকে একই রকম রেখে শুধু একজন আমজাদ ফকির কে ধরলেই এর শেষ হয়ে যায় না, হবেও না।

মগজে পচঁন থাকলে দেহে তো তার লক্ষণ দেখা দিবেই !!!


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×