somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাশের মিছিল

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আমরা এমন ব্যবসায়িক প্রতিষ্ঠান চাই, যেখানে কোনো শিশুশ্রম হয়না, যেখানে শ্রমিকদের তাদের প্রাপ্য মজুরি দেয়া হয় এবং সর্বোপরি যেখানে শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়- যাতে এরকম ঘটনা না ঘটে। কিন্তু, মুশকিল হলো- এর জন্য হয়তো আমাদেরকে একটা কাপড় ৫ ডলার বেশি মূল্যে কিনতে হবে, এবং গ্রাহকরা সেই মূল্য দিতে নারাজ।”- বললেন হাফিংটন পোস্ট সাংবাদিক মার্ক হিল‍।

একটা বিল্ডিংয়ে ফাটল ধরেছে, ভেঙে পড়বে পড়বে- করছে, তার মধ্যে ভেড়ার পালের মত খেদিয়ে তাড়িয়ে শ্রমিকদের ঢোকানো হয়েছে। তারপর সে ভবন ভেঙে পড়েছে, হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে- আর মন্ত্রী মহোদয় বলছেন- হরতালকারীরা এসে বিল্ডিং ঝাঁকিয়ে দিয়ে গেছে...

আমি ফেসবুকে স্ট্যাটাসগুলো দেখছি, ছবি দেখছি, খবর পড়ছি- বিশ্বাস করতে পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না- যে এই হাজার হাজার লোক ওভাবে পুরো একটা দিন চাপা পড়ে আছে, এবং এভাবেই চাপা পড়ে থাকবে- মরে না যাওয়া পর্যন্ত। বিশ্বাস হচ্ছে না, যে আমাদের কিছুই করার নেই। আমাদের দমকল, আমাদের আর্মি- এদের কারও পর্যাপ্ত প্রযুক্তি নেই- এই লোকগুলোকে উদ্ধার করার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে বহু প্রতিষ্ঠান রয়েছে- যারা এ ধরনের উদ্ধারকার্যে পারদর্শী এবং পৃথিবীর যে কোনো প্রান্তে কয়েক ঘন্টার নোটিশে ছুটে গিয়ে সেবা প্রদান এবং উদ্ধারকার্য সফলভাবে পরিচালনায় সক্ষম। কিন্তু সরকার বাইরের দেশগুলোর কাছে সাহায্য চাইছে না- নিছকই নিজেদের গোঁয়ার্তুমীর কারণে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এতগুলো খেটে খাওয়া লোকের জীবনের চেয়ে তাঁর নিজের আত্মসম্মানই বড় হলো। তবে তাই হোক- কেটেছিঁড়ে হাত-পা টুকরো টুকরো করে কাউকে কাউকে বের করা হবে, আর বাকিরা ওভাবেই চাপা পড়ে থাকবে- মরে না যাওয়া পর্যন্ত। তারপর মিউনিসিপালিটির বড় বুলডোজার এসে পুরোটাকে গুঁড়িয়ে দেবে; ধ্বংসস্তুপের ওপর আরেকটা প্লাজা হবে।

চলতেই থাকবে লাশের মিছিল। আর ওই লাশের দামে, রক্তের দামে, স্বজনহারা মানুষের গগনবিদারী আর্তনাদের দামে কেনা বৈদেশিক মুদ্রায় ট্যাক্সও দেবেন না কেউ। ইলেকশনে পার্টি ফান্ডে চাঁদা জমা পড়বে, নিমেষেই সবকিছু ফাইলে চাপা পড়বে। বাংলাদেশ ক্রমশঃ উপরে উঠছে, উন্নতি করছে। নেক্সট ইলেভেন, সবচেয়ে সম্ভাবনাময় দেশগুলোর একটি। অর্থনীতি নাকি আকাশচুম্বী। আরও কত হাজার লাশের পাহাড় হলে সে পাহাড় আকাশে পৌঁছুবে???
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×