somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার চারা গল্প - ১

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকা পড়তে পড়তে মেডিকেল এ ভর্তির আবেদন চোখে পড়লো আকাশের। হঠাৎই চোখ ঝাপসা হয়ে গেলো তার। আনমনেই চলে গেলো কিছুটা ফ্ল্যাশব্যাকে।

সময়টা ২০০৯। নভেম্বর মাস। অফিসে কাজে ব্যস্ত আকাশ। হঠাৎ ফোন বেজে উঠলো। বৃষ্টির ফোন।
বৃষ্টি! ও হ্যা বৃষ্টি। আকাশের প্রেমিকা।

ঢাকার একটি স্বনামখ্যাত গার্লস কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আজ তার ফলাফল প্রকাশের দিন। ব্যস্ততার মাঝে সেটা ভূলেই গিয়েছিলো আকাশ।

কাজ করতে করতেই ফোন ধরলো আকাশ। বৃষ্টির কথা শুনে আকাশের কপালে দুশ্চিন্তার বলিরেখা। আগামীকাল এর মধ্যে তার ১০০০ টাকা খুবই প্রয়োজন। কারন টেস্ট পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে সে। জরিমানা হিসেবে এই টাকা দিয়ে তাকে ফাইনাল পরীক্ষার ফরম পূরন করতে হবে। বাবা মার কাছে চাইতে পারছে না। কারন এটা জানলে তার বাবা তাকে বকা তো দিবেই, মারবে ও।

এখন আকাশই তার একমাত্র ভরসা। আকাশ টাকা না দিলে তার পরীক্ষা দেয়া তো দূরে থাক তার পড়ালেখাও হবে কি না সন্দেহ। কি আর করবে বেচারা আকাশ। দুশ্চিন্তায় পড়ে গেলো। এমনিতেই পকেট ফাকা। কিন্তু প্রেমিকাকে তো আর না করা যায় না। তার উপর এরকম একটি জরুরী প্রয়োজন। আর আকাশ ও বৃষ্টি, দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে। একসাথে সংসার করার স্বপ্ন তাদের চোখে।

অগত্যা অনেক কষ্টে টাকা যোগাড় করে পরের দিন বৃষ্টিকে দিল আকাশ। আর বৃষ্টি ফাইনাল পরীক্ষার ফরম পূরন করে তাকে ফোন দিয়ে জানালো সেটা। আরো অনেক অনেক ভালোবাসার লাল নীল স্বপ্নের কথাও বললো বৃষ্টি।

হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারে বর্তমানে ফিরে আসলো আকাশ।

বৃষ্টি এখন মেডিকেল এর শেষ বর্ষের ছাত্রী। এতদিনে ফাইনাল পরীক্ষায় পাশ করে ইন্টার্ন চিকিৎসক হওয়ার কথা। হয়েছে কি না জানা নেই আকাশের।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×