গনতন্ত্রের চাষা
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গনতন্ত্রের বোঝা কাঁধে
হবেই হবে নির্বাচন
কে বসবে ঐ গদিতে
জানাই তাকে সম্ভাষন
ভাগ্য বদল হবে নেতার
আমরা রবো পোকা
কুঁড়িয়ে আনবো গাছের মধু
নেতা দেবে ধোঁকা
গদি নিশান হলে পরে
নেতা যাবে ভুলে
ইসতিহারের সকল পাতা
আলমারিতে তুলে
লাত্থি মারো ঐ গদিতে
থু থু মারো গালে
ভোটটি যে চায় এমনি করে
প্রতারনার ছলে
রাজাকার আর আলবদর
সকল দলেই আছে
মিথ্যে যত নীতিকথা
শুনবে ওদের কাছে
ধর্ম নিয়ে খেলা ওদের
ধর্ম হাতিয়ার
প্রতারনার আর কি বাকি ?
ধিক্কার ! ধিক্কার !
মহাজোট আর ঐক্যজোট
ক্ষমতারই নেশা
সৈরাচার আর আলবদর
গনতন্ত্রের চাষা
স্বাধীনতার সার্থকতা
ভেঙ্গে চুরে যাবে
সৈরাচার না হয় আলবদর
ক্ষমতাতে রবে
কাঁদছে আজি কলম আমার
ভাসছে চোখে জল
আর কতকাল , আর কতকাল !!
চলবে এ ছোবল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন