অভিমান করে থেকনা বাবা
একবার তাকাও ফিরে
যতটা রক্ত বইছে দেহে
বিলিয়ে দেব তোমার তরে
একবার ভাঙ্গ অভিমান
একবার ডাক প্রিয় নামে
কষ্ট যত, দু:খ যত
উড়িয়ে দেব গগনে
এখন আর কাটেনা রাত, কাটেনা দিন
ফিরিয়ে দিতে চায় জীবনের ঋন
এযে জীবন্ত লাষের প্রান
কি করে ভাঙ্গাবে তোমার অভিমান ?
ক্ষমা কর বাবা, যদি পরাজিত হই জীবনের সাথে
কেঁদনা তুমি শেষবার তুলতে কঁfধে
চোখের কিনারায় ছোট্র একটি ক্ষত
দেখেই বুঝবে, গোপনে আমি কেঁদিছি কত
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


