somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা একাডেমির একটি প্রকল্প ও কিছু অপ্রকাশিত কথা-১

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা একাডেমির একটি প্রকল্পে কাজ করি তখন। বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান প্রকল্পে। এসি লাগানো ঠান্ডা ঘরে বসে কাজ করছি আমরা ক'জন মিলে। সময়টা ছিল মধ্য দুপুর। কাঠফাটা রোদ ছিল সেদিন। বাইরে বেরুনোর কোনো উপায় ছিল না কারো। এমন সময় এক কিশোর এসে ঢুকলো আমাদের কক্ষে। ঘেমে একসার অবস্থা। দেখে ভাদ্র মাসের তাল-পাকা রদ্দুরের তৃষার্ত কাক মনে হলো তাকে। ঘরে ঢুকেই কিশোরটি পাশে থাকা জলের গ্লাসটি হাতে নিলো জল খাওয়ার জন্য। আকুতির স্বরে বলল- একটু পানি, একটু পানি খেতে চাই।
ছেলেটিকে দেখে হঠাৎ লাফিয়ে ওঠেন আমাদের প্রকল্পের স্থানীয় তত্ত্বাবধায়ক স্বরোচিষ সরকার। চিৎকার করে ওঠেন তিনি- "এই ছেলে, তুমি এই ঘরে ঢুকলে কী করে? বের হও, বের হও এখনি।"
ছেলেটির কণ্ঠে তখনও ছিল জল খাওয়ার তীব্র আকুতি। গলা দিয়ে স্বর বের হচ্ছিল না তার তৃষ্ণায়। সেই সাথে জড় হয় ভয়। যেন সে ঘোরতর কোনো অন্যায় করে ফেলেছে। যেন সে হাতেনাতে ধরা পড়ে গেছে অমার্জনীয় অপরাধ করতে গিয়ে। একসময় ব্যাকুল চোখে তাকিয়ে থাকে আমাদের সকলের দিকে। একসময় স্বরোচিষ মহাশয়কে মনে হয় কিশোরটিকে মারতে এগিয়ে আসছেন যেন। কিশোরটি পালিয়ে বাঁচে।

ঘটনার আকস্মিকতায় আমরাও বিস্মিত ও ভীত হলাম। তত্ত্ববধায়কের এমন আচরণে আর কারো কথা জানি না, আমার অন্তত একটি জানালা খুলে গেছে সেদিন। মনে মনে স্থির হয়ে গেল, এই স্মৃতি আমি কোনো দিনই ভুলতে পারবো না। আর যাই হোক- ওই স্বরোচিষ সরকারকে আমি সারাজীবনেও ক্ষমা করতে পারবো না। তা তিনি যত ভালো কাজই করুন না কেন।

ওই প্রকল্পের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন লন্ডনবাসী ড. গোলাম মুরশিদ। উনি সেখান থেকেই আমাদের তদারকি করতেন। তাই উনার শারীরিক অনুপস্থিতিতে ওই দায়িত্ব পালন করতেন ওই স্বরোচিষ সরকার, যিনি একেধারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকও। নামের আগে ডক্টরেট ডিগ্রিও আছে। শুনেছি, তার অধীনে নাকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইন ধরে পিএইচডি-ও করেন। আমি জানি না, এই অধ্যাপকের তত্ত্বাবধায়নে কাজ করে ছেলেমেয়েরা কী হয়ে বের হয় বা এখনও হচ্ছে। যে লোকটি এত এত ডিগ্রি (?) নিয়ে ন্যূনতম ‘মানুষ’ হয়ে উঠতে পারলো না, তার কাছে থেকে মানুষ হতে পারবে কি আমাদের ভবিষ্যৎ ডক্টরেট ডিগ্রিধারীরা? সকলের কাছে এমন প্রশ্নই রইল...

হে কিশোর, নাম না জানা তৃষার্ত কিশোর, আমি তোমার কাছে ক্ষমাপ্রার্থী। সেদিন তোমাকে মন থেকে চেয়েও এক ফোটা জলও খাওয়াতে পারিনি আমি। চাকরি হারানোর ভয়ে আমি সেদিন ওই অধ্যাপকের মুখের ওপর বলতে পারিনি- এই নাও, জল খাও।

হে কিশোর, নাম না জানা তৃষার্ত কিশোর, তোমাকে দেখলে হয়ত আজ আমি চিনতেও পারবো না। তবে যদি কোনোদিন তুমি আমার কাছে আসো, আবার যদি কোনোদিন জলের জন্য প্রার্থনা করো- তাই তোমার জন্য রেখে দিয়েছি এক আকাশ মেঘ। সেদিন তোমাকে তুমুল বৃষ্টিতে ভেজাবো আমি।

বি.দ্র. মন থেকে ওই স্বরোচিষ সরকারকে মেনে নিতে পারিনি বলে একসময় নিশ্চিত বেকারত্বকে মেনে নিয়েই আমি ওই চাকরি থেকে রিজাইন দেই। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, পরিচালক শাহেদা খাতুন, উপ-পরিচালক মুর্শিদ আনোয়ারসহ আরো অনেকের বিশেষ অনুরোধেও আমি সেই রিজাইন লেটার ফিরিয়ে নেইনি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×