কৃতদাস
সম্পর্কের ইতি টানতেই-
আমায় খুব সহজে মনে করিয়ে দিলে অতীত,
তোমার পৃথিবীর পুরোটা জুড়ে ছিল আমার কি প্রবল আধিপত্য।
অবলীলায় তুমি বলে গেলে-
কতটা পথ হেঁটেছ আমাকে পাওয়ার আশায়,
কত দড়ির ফাঁদ কেটেছ আমার চাওয়ায়,
কত সম্পর্ককে ছিন্ন করেছে আমার কথায়,
আমার একটি কথায় কত স্বপ্ন ভুলেছ, ভুলেছ কত আপন শোক।
আমি কষ্ট পাব তাই আগলে রেখেছ আমার সব ভুলগুলো,
আমার সব অবুঝ হেয়ালীপনা, যতসব বাড়াবাড়ি,
আমি কষ্ট পাব বলে আমায় বুঝেছ, কখনো বোঝাওনি।
উত্তর চাও?
যদি বলি আমি উত্তরহীন,
কৈফিওত চাও?
যদি বলি আমি বাধ্য নই।
যেভাবে অতীতে সব মেনে নিয়েছ আজও মেনে নাও।
যদি না পারো ভুলে যাও সব, অতীত ছিঁড়ে ফেলে দাও জলে।
যদি রাগ হয় আঘাত করো আমায়-
যদি তাও না পারো আমার আঘাত সয়ে যাও।
ভালোবাসো?
তবে আজ উদ্দেশ্য শুধু প্রাপ্তি কেন?
আমাকে চাও?
তবে আজও আমার আঘাত মেনে নিচ্ছ কেন?
একবারও ফিরে না চেয়ে চলে যাও-
যদি না সুধরাও তবে আবার কারো জন্য একটি নতুন অতীত গড়-
ভুল করেও আবার একবার আমার জন্য নয়।
আমি ভালবাসা বুঝি, দাসত্ব বুঝিনা-
আমি ভালোবাসার মানুষ চাই, কৃতদাস চাইনা।
দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।