পরশুদিন আমি একটি পোষ্ট করেছিলাম, “নিলয়তো বিয়েই করিনি, তাহলে আশামনি নামক মহিলাটি কে” নামে। কিন্তু আজ দেখছি কর্তৃপক্ষ সেটা রিমুভ করে দিয়েছে।
আমি যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বন জানতে চাচ্ছি স্যার “মত প্রকাশ কাকে বলে.? স্যার আমি জানি হয়তো আপনারা বলবেন- যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য থাকলে আপনারা সেটা রিমুভ করার অধিকার রাখেন, অবশ্য কথা ঠিক- কিন্তু প্রশ্ন হল সেই পোষ্টে আমি কি কোন পর্ণগ্রাফী পোষ্ট করেছিলাম..? গালিগালাজ করেছি.? আমি শুধু বাস্তব সত্য তুলে ধরেছিলাম যেটা বিভিন্ন পত্রিকায় এসেছে, য়ে নিলয় লিভ টু গেদার করতো তার বিয়ে হয়নি, এবং এরুপ সংস্কৃতিকে আমরা ঘৃনা করি, দেশের অধিকাংশ মানুষ ঘৃনা করে আর এই সংস্কৃতি যে কুরচিপূর্ন, বেহায়াপনা ছাড়া আর কিছু নয়- ঠিক এরুপ বক্তব্য ছিল আমার।
কিন্তু রিমুভ করলেন, তারমানে দেশের সবচেয়ে বড় বাংলা ব্লগ “সামু” বাস্তব কথা স্বীকার করেন না.? যদি মুক্তমনারা স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে, তাহলে আমি নয় কেন.? কেন আমার বাস্তব পোষ্ট রিমুম করা হচ্ছে..?
স্যার কাউকে হয়রানীমূলক বা কুরুচিপূর্ন আপত্তিকর পোষ্ট করা ঠিক না সেটা আমিও জানি কিন্তু বাস্তব সত্য কথায় যদি কারো আসল চেহরা উঠে আসে তাহলে কি করবো বলেন..?
সব শেষে সামু স্যার এর কাছে বিনীতভাবে জানতে চাই, আমি কি সব রুল ফ্লো করেও কেন স্বাধীন মত প্রকাশ করতে পারছি না, কেন বারবার আমার পোষ্ট রিমুভ করে দেওয়া হচ্ছে..? এরুপ একতরফা মনোভব লেখা লিখতে আগ্রহ হারায় ফেলতেছি স্যার...? প্লিজ সদুত্তর আশা করছি প্লিজ/.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

