somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি এমন একটা ছেলে যে কিনাসহজ, সরল ও স্বচ্ছ এক্কেবারেমিনারেল ওয়াটারের মত, যদিআপনি ঠিকমত বুঝতে পারেন ।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

" এবং বনলতা ..."

লিখেছেন মিনারেল প্যারাফিন, ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

অন্তহীন আমাদের
পথচলা,জীবনের বাঁকে-
বাঁকে গতির পরিবর্তন।আর
চাওয়া - পাওয়ার অসম সমীকরণ।এই
নিয়েই আমাদের জীবন ।
তুমি হাঁটছিলে নদীর
ধারে, দখিনা হাওয়ায় উড়ছিল
তোমার শাড়ির আঁচল, ঢেউ
খেলানো ঘন কালো চুল আর
আমি মন্ত্রমুগ্ধ হয়ে দূর আরো দূর
হতে দেখছিলাম
তোমাকে অথবা তোমার শাড়ির
আঁচলকে নতুবা ওই ঘন কালো চুলকে,
চাতক যেমন বৃষ্টির আশায়
পিপাসার্ত হয়ে থাকে, এমনই
দৃষ্টি ছিলো আমার । তুমি নাটোর
নয়, হয়তোবা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

““ ইচ্ছে ... ””

লিখেছেন মিনারেল প্যারাফিন, ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯


একবার ইচ্ছে হয়
ভালোবেসে ছুঁয়ে ফেলি
তোমার স্নিগ্ধ আকাশ,
সব নীল নেই গতরে মেখে সযতনে।
তোমার আকাশের
তারাগুলো সাজিয়ে
গেঁথে ফেলি জ্বলজ্বলে নয়নাভিরাম
একটি মালা;
চাঁদটিকে তুলে নেই বুক পকেটে,
যেন সারাক্ষণ স্পন্দন শুনতে পাই
ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি।
ইচ্ছে হয় তোমার মেঘের নদীতে
আমার ভালোবাসার
সাম্পানখানি ভাসাই,
জমে থাকা টুকরো টুকরো শিলাগুলো
তুলে নেই দুহাতে;
অহর্নিশ শীতলতা ছুঁয়ে থাকি।
একবার সত্যি সত্যি ইচ্ছে হয়
ভালোবেসে ছুঁয়ে ফেলি তোমার
নীল আকাশ
ছুঁয়ে... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

" ভালোবাসা, তোমাকে ভালোবাসি বলে --

লিখেছেন মিনারেল প্যারাফিন, ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

ভালোবাসা আমি তোমাকে নিয়েই
সবচেয়ে বেশি বিব্রত আজ।
তোমাকে নিয়েই এমন আহত
এতো অপরাধী, এতো অসহায়!
তোমাকে নিয়েই
পালিয়ে বেড়াই,
তোমাকে নিয়েই ব্যাকুল ফেরারী।
ভালোবাসা তুমি ফুল হলে তার
ফুলদানি পেতে অভাব ছিলো না,
মেঘ হলে তুমি সুদূর নীলিমা ।
তোমাকে দিতাম উড়ে বেড়াবার;
জল হলে তুমি , সমুদ্র ছিলো
তোমারই জন্য অসীম পাত্র ।
প্রসাধনী হলে তোমাকে রাখার
ছিলো উজ্জ্বল অশেষ শো-কেস ,
এমনকি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯৪ বার পঠিত     like!

জীবন থেকে সুসময় চলে যায় ..... :( :|

লিখেছেন মিনারেল প্যারাফিন, ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০


আমার জীবন থেকে সুসময় চলে যায়
বারবার
সরল রোদেলা দিন নিমিষেই
দুর্যোগের ঘনঘটা
আকাশে বিজলি চমকায় - ঝলসায় উত্তর
দক্ষিণ পূর্ব পশ্চিম;
চারপাশে দাউদাউ অগ্নিশিখা।
জীবনের সুসময় চলে যায় - চলে যায় দূরে
আলোকিত
উজ্জ্বলতা থেকে স্যাঁতসেঁতে অাঁধার
অচিনপুরে;
জীবনের সুসময় চলে যায় - চলে যায়
দূরে।
সুসময়ে নদীজুড়ে জোয়ারের জল ছিল
দল বেঁধে পালতোলা নৌকার বহর
বয়ে গেছে
খুব
ভোরে নানা রং পাখি নদীতীরে চরঘেঁষে পাখিমেলা;
গহিন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

» ধূমপানে কি মধু আছে X(( X( !!!!!???? [জনসচেতনতা মূলক একটা ছোট লেখা ]

লিখেছেন মিনারেল প্যারাফিন, ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০


≥ গভীর রাতে বাসায় ফেরার
পথে মহল্লার গলির মাথায়
শুনতে পেলাম দুই দোকানদারের গল্প
-- বাজারে সিগারেট সঙ্কট,
সিগারেটের দাম বাড়তি ইত্যাদি।
এরই মাঝে অন্য একজন মন্তব্য করলেন,
‘সিগারেটের দাম যতই বাড়–ক
না ক্যান মাইনষে সিগারেট
খাইবোই!’

→কেন খাবে সিগারেট? কী ‘মধু’
আছে সিগারেটে?
ধূমপায়ী মাত্রই জানেন
‘ধূমপানে বিষপান’। সিগারেটের
প্যাকেটে লেখা থাকছে ‘ধূমপান
ফুসফুস ক্যান্সারের কারণ’,
‘ধূমপানে স্ট্রোক হয়’, ‘ধূমপান
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ ইত্যাদি।
তবুও তৃতীয়
বিশ্বে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৫০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ