একবার ইচ্ছে হয়
ভালোবেসে ছুঁয়ে ফেলি
তোমার স্নিগ্ধ আকাশ,
সব নীল নেই গতরে মেখে সযতনে।
তোমার আকাশের
তারাগুলো সাজিয়ে
গেঁথে ফেলি জ্বলজ্বলে নয়নাভিরাম
একটি মালা;
চাঁদটিকে তুলে নেই বুক পকেটে,
যেন সারাক্ষণ স্পন্দন শুনতে পাই
ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি।
ইচ্ছে হয় তোমার মেঘের নদীতে
আমার ভালোবাসার
সাম্পানখানি ভাসাই,
জমে থাকা টুকরো টুকরো শিলাগুলো
তুলে নেই দুহাতে;
অহর্নিশ শীতলতা ছুঁয়ে থাকি।
একবার সত্যি সত্যি ইচ্ছে হয়
ভালোবেসে ছুঁয়ে ফেলি তোমার
নীল আকাশ
ছুঁয়ে ফেলি চাঁদ, তারা, তোমার
দীর্ঘশ্বাস।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





