মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার তরুণ কণ্ঠশিল্পী রাজীবের একক মিউজিক এ্যালবাম ‘জেগে থাকা রাত্রী’ প্রকাশিত হয়েছে। দেশের স্বনামধন্য গীতিকবি মিল্টন খন্দকারের কথা ও সুরে পরিবেশিত রাজীবের প্রথম এ্যালবাম এটি। গত ২৪ নভেম্বর স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে আশুলিয়ার তাজরীন ফ্যাশনে নিহত সকল শ্রমিক ও কর্মচারীদের স্মরণে এ্যলবামটি উৎসর্গিত করা হয়েছে।
বিজয়ী থিয়েটারের সার্বিক সহযোগিতায়, জলমাটি নিবেদিত, শিশিরবিন্দু কর্তৃক প্রযোজনা ও পরিবেশনায় ‘জেগে থাকা রাত্রী’ ক্যাসেটে মোট ৮টি গানে কণ্ঠ দিয়েছেন রাজীব। গানগুলোর কথা লিখেছেন মিল্টন খন্দকার, ইকরাম মাহমুদ চৌধুরী, দীপু সিন্হা, মমতাজ জালাল, মশিউর রহমান ও নীলকান্ত দত্ত। রাজীবের গানগুলো ইতোমধ্যেই শহর ও গ্রামের অনেক স্থানে শোনা যাচ্ছে।
মহান বিজয় দিবস-২০১২ উপলক্ষে গত ১৬ ডিসেম্বর শ্রীমঙ্গল পৌরসভা শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ক্যাসেটটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় দর্শকদেরে উদ্দেশ্যে ‘জেগে থাকা রাত্রী’ গানটি পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠানের মহেন্দ্রক্ষণে সংক্ষিপ্ত আলোচনা করেন শ্রীমঙ্গল পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু, সম্মিলিত নাট্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি নীহারেন্দু কর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মামুন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহ আরিফ আলী নাসিম, গোবিন্দ রায় সুমন, প্রণবেশ চৌধুরী অন্তু প্রমুখ।
উলে¬খ্য, রাজীব বাংলাদেশ বেতার সিলেটে ‘এ’ গ্রেডের নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে দীর্ঘ ১০ বৎসর যাবৎ গান করছে। এছাড়াও একুশে টেলিভিশন ও ন্যাশনাল টেলিভিশন লিমিটেড আরটিভিসহ বিভিন্ন চ্যানেলে তার বিভিন্ন সংগীত প্রচারিত হয়েছে।
আলোচিত ব্লগ
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।