২০১২ সনে দেশের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার স্বনামধ্যন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহর তরপদারের ছেলে পার্বন তরপদার আর নেই। গত ৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে ভারতের চেন্নাইয়ে এ্যাপলো স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে পার্বনের বয়স হয়েছিল মাত্র ৯ বছর। সে ছিল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস স্কুলের ৩য় শ্রেনীর ছাত্র। এদিকে পার্বনের অকাল প্রয়ানে গভীরভাকে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুশ শহীদ এমপিসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় পতিষ্ঠানের নেতৃবৃন্দ।
গত ৯ মার্চ শনিবার মালদীপ এয়ার লাইন্স এর একটি লাশবাহী বিমানে তার মরদেহ নিয়ে আসা হয় বাংলাদেশে। পরে ঢাকার বিমানবন্দর থেকে একটি এম্বুল্যান্সে করে তার মরদেহ নিয়ে আসা হয় শ্রীমঙ্গলে। এসময় পার্বনের কোমলমতি চেহারাটি শেষবারের মতো একবার দেখতে তার বাড়ির সামনে ভীড় করেন শ্রীমঙ্গল তথা মৌলভীবাজারের হাজার হাজার জনতা। মানুষের ভালোবাসা আর অশ্র“জলে সেদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পার্বনের লাশের সামনে শোকের মাতম বয়ে চলে অবিরাম। এসময় পার্বনের মরদেহে ফুলের তোরা দিয়ে শেষ ভালোবাসা নিবেদন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তফাজ্জ্বল হোসেন ফয়েজ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীসহ উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি, সেন্ট মার্থাস স্কুল, শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিকদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ, উপজেলা রেফরীসমিতি, উপজেলা কর্মাসক্লাব, গীতাপিঠ পারমার্থিক পরিবার, ভোরের কাগজ পাঠক ফোরাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মোলা, বারিধারা শিল্পী গোষ্ঠী, সম্মিলিত বাউল পরিষদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল শিক্ষা পরিবার, দেশ থিয়েটার, ফারিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শ্রীমঙ্গল সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি, কমলগঞ্জ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি, জুপিটার পাবলিকেশন, চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবার, উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল থিয়েটার , শ্রীমঙ্গলের ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উত্তর ভাড়াউড়া লোকনাথ আশ্রম, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতি সংগঠনের উপজেলা ও অঙ্গ সংগঠনসহ আরো প্রায় শতাধিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে হাজার হাজার মানুষের অংশগ্রহনে হরিনাম সংকীর্তন শোভাযাত্রা সহকারে একটি পিকআপ ভ্যানে করে পার্বনের মৃতদেহটি শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। এসময় সার্বজনীন দূর্গাবাড়ি, রামকৃষ্ণ সেবাশ্রম, জগন্নাৎ দেবের আখড়া, শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ী, লোকনাথ আশ্রম, বারোয়ারী কালীবাড়ী ও উত্তর ভাড়াউড়া লোকনাথ আশ্রম প্রাঙ্গণে পার্বনের অকাল প্রয়ানে শোকবাণী পাঠ ও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করা হয়। এরপর উত্তর ভাড়াউড়া এলাকায় তাদের পারিবারিক শ্বশানঘাটে তার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
পার্বনের অকাল প্রয়ান-- হাজার মানুষের অশ্রুজলে চিরনিদ্রায় সায়িত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।