আমি আমার নানার ছবিটা ছাড়া আর কিছু দেখিনি! পুরোনো হলদে হয়ে যাওয়া একটা ছবি তাতে দুইজন মানুষ একজন বসা আরেকজন ইয়া লম্বা ছিপছিপে গড়নের একজন সুদর্শন লোক দাড়ানো! আম্মা বলে দিয়েছিলো এইলোকটাই আমার নানা ভাই! পাকিস্তানের করাচিতে চাকুরি করতেন উনি, স্বভাব চরিত্রে ভয়ঙ্কর দুষ্টু ছিলেন, শৌখিন মানুষ মাছ ধরা পাখি ধরা হতে সব কাজে সিদ্ধ হস্ত! বঙ্গবন্ধুর ডাক শুনে দেশে ফেরেন আর হিন্দুদের বাড়ি ঘর পোড়ানোতে রাজাকারদের বাধা দিতেন, মুক্তি যোদ্ধাদের ইনফরমার ছিলেন! সরাসরি যুদ্ধ করতে যাওয়ার পরদিন থেকে তিনি নিখোজ হন! মুক্তিযোদ্ধাদের কাছ থেকে নানী খবর পান নানাকে রাজাকাররা খুব নির্যাতন করে খুন করেছিলো, যুদ্ধ চলাকালীন সময়ে নানার সহযোদ্ধারা ওই রাজাকার নেতার মাথা কেটে নানীকে দেখিয়ে নিয়ে যায়! আমরা জানিনা নানা কিভাবে মারা গেছে কোথায় মারা গেছে! তার লাশটা কি সৎকার পেয়েছিলো নাকি শেয়াল কুকুরে খুবলে খেয়েছিলো! আমরা জানিনা! শুধু জানি মানুষটা বাংলার মাটিতে মিশে গেছে, পতাকার লালে মিশে আছে উনার রক্ত! তবে সেই প্রতাকা গুলো নয় যে গুলোতে তওরাত যবুর বাইবেলের মতন কিঞ্চিৎ এডিট করা মানে লাল সবুজের মাঝে একটা মাথা কেটে এনে বসানো! আমি জানিনা নানার আদর কেমন! আমার পূর্বপুরুষের রক্তে ভেজানো পতাকা নিয়ে ভন্ডামি করা আমার পক্ষে সম্ভবনা! আমায় ক্ষমা করো প্রজন্ম আমি দলছুটের দলে!
আলোচিত ব্লগ
সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...
মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন
আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।