একটা বোমাবাজ জাতি কাছ থেকে নতুন বছরে আমরা আর কিই বা আশা করতে পারি? গোলাপের গন্ধ যখন হুইস্কির ফেনায় মুমূর্ষ তখন একটা নীল হাওয়াই ছুটে গিয়ে আকাশটা আলোকিতো করে দেয়,কিশোর কিশোরীর চুমুর শব্দ যখন মোবাইল সেটের হৃৎপিন্ডে আঘাত হানে তখন চারদিকে আনন্দের ফুলঝুড়ি ছোটে, বোমার শব্দে হ্যাপীর ভেগে যাওয়ার কথা থাকলেও দাঙ্গাবাজ তারুন্যের ভয়ে গা ঢাকা দিয়ে ঘাপটিমেরে পড়ে থাকে, লাল হাওয়াই নীল হাওয়াই লাল পানি নীল পানি, নর্তন কুর্দন বেহিসাবী জীবনে কতটুকু সুখী হওয়া যায় আমার জানা নেই,অনেকে আনন্দ করে ফেলেছে কারো বা আনন্দ করতে মন চাইছে কেউ বা আনন্দ ধারা বহাল রেখেছে,বোমার শব্দে যদি আনন্দ পাওয়া যায় তবে ক্ষতি কি? বোমার শব্দতো বেশ মজার তাই না তবে কাল থেকে বোমা বিস্ফারণে মৃতদের বলা হোক মউজ মাস্তিতে আনন্দে আপ্লুত হয়ে নিহত! গ্রেনেড ছোড়া হোক জাতীয় খেলা,তোমরা শহরের ফোয়ারা গুলো মদ দিয়ে ভরে দাও আমিও আনন্দ চেখে দেখি, অশান্তির ঘর আমি উড়িয়ে দিবো বোমা মেরে,বোমার শব্দকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষনার দাবী তোলা হোক,প্রয়োজনে আমি তার রিমেক বের করে দিবো, তোমরা আনন্দ করো আমিও করি, তবে আনন্দ বলে কিছু ছিলো বা আছে কিনা আমি জানি না সবই তো মিডিয়ার সৃষ্টি তাই ভেবে সারা এই গোবেচারা, নতুন কিছু করার প্লান করা দরকার, সব বছর একই ভাবে বোমাটোমা না ফাটিয়ে একটু শীতার্ত গরীব মানুষ গুলোর পাশে দাড়ানোর কথা ভাবাটাও খুব একটা অপরাধ নয় বলে আশা রাখি,মৌজ মাস্তির টাকা ভুতে জোগায় আর ভালো কাজে পকেটের নিউমোনিয়া কিংবা হুপিং কাশি ধরা পড়ে, আমরা সবাই মিলে বাচার চেষ্টা করলে ক্ষতি কি? একটু ন্যায় সঙ্গত বাচা, নাইবা হলো পাগলা নাচন নাচা, নতুবা রবী বাবুর মতোন আধমড়া দের ঘা মেরে তুই বাচা,আমি সুস্থ আনন্দপন্থী যার কোনো ডান বাম নেই,আর এই সুস্থ আনন্দে ভরে উঠুক সবার জীবন এই আশায় যে আর কাউকে যেনো বলতে না হয় সুখ পালিয়েছে ছলিমুল্লার লগে আর শান্তির মায় মরছে! সবাইকে Happy new year এর শুভেচ্ছা! কি কি হারাবো সেটা বড় কথা নয় কি কি পাবো সেটাই বিবেচ্য এখন
যখন রাতকে উড়িয়ে দেয়া হয় বোমা মেরে তাহাকেই হ্যাপী নিউ ইয়ার বলে!
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।