প্রচন্ড মানসিক চাপ নিয়ে কাজ করছি সকাল থেকে, মন টন ফ্রেসই ছিলো,ধুম করে মেজাজটা বিগড়ালো, এক দম্পতি তাদের সাত আট বছরের বাচ্চা ছেলে নিয়ে হাজির, তাদের ভাষ্য মতে তাদের মেয়ের বিয়ে কিছু সাহায্য দরকার, আমি ভালো করে চেয়ে দেখলাম হিন্দু দম্পতি পোষাক আসাক ভালোই, ছেলেটার পরনে পলো গেঞ্জি,মায়ের শাখা সিঁদুর, এমন একটা পরিবার আজ পথে পথে ঘুরছে মেয়ে বিয়ে দিবে বলে, নিজের কাছে প্রশ্ন হলো আচ্ছা মেয়ে হয়ে জন্মানোটা কি একটা অপরাধ? কৌতুহলটা দমিয়ে রাখতে পারলাম না পাশের ডেস্কের দাদা কে জিগেস করলাম - দাদা মেয়ে হয়ে জন্মানোটা কি অপরাধ? দাদা কোনো উত্তর দিলেন না, আমিও হয়তো কোনোদিন বিয়ে থা করবো, আমারো মেয়ে হবে হয়ত, আমার যে আর্থ সামাজিক অবস্থা আমারো আজ থেকে বিশ বছর পর একই ভাবে রাস্তায় নামতে হবে নিজের বুকের ধন কে অন্যের হাতে তুলে দেবার জন্যে, কোনো ভালো পাত্রের চাহিদা মেটাবার জন্যে কিন্তু আমার মেয়ের কি কোনো ঘাটতি থাকবে? লেখা পড়া করাবো, অন্যদের মতোই তার হাত পা মাথা চোখ সবই থাকবে, আমাদের ভালোবাসায় যত্নে বেড়ে ওঠা নীল প্রজাপতিকে অন্যের হাতে তুলে দিতে হলে যে আমাকেও টাকা জমি মোটরবাইক স্বর্ন বা সরকারী চাকুরির ব্যবস্থা করে দেয়া লাগবে, আমার যা আয় তাতে সুদুরপ্রসারী চিন্তা করলে তাতে আমারো হয় আজ থেকে দুর্নিতির আশ্রয় নিতে হবে সুদের ব্যবসা ঘুষ খেয়ে মালদার শশুর হতে হবে কিংবা রাস্তায় নেমে ভিক্ষা করে টাকা যোগাতে হবে, মেয়ে মানুষ কি মানুষ না? প্রস্নটা অনেক কেই করেছি, উত্তর একটাই ওরা মানুষ তবে আমাদের মতো না, তবে কাদের মতোন? তখন আমি আবাল বানচোৎ হিজড়া গাল খেয়ে নিজের মুখ খানায় কুলুপ আটতে বাধ্য হয়েছি, আমার কাছে মেয়ে দের অনেক রুপ আমি তেমন ঘাটিনি তবে দুর থেকে কখনো তাদের মাতৃরুপ দেখেছি কখনো বোন কখনো প্রেমিকা কখনো বন্ধু,তাদের মনের আকাশ সম্পর্কে আমার কোনো ধারনা নেই আমি আনাড়ী, তবে এটুকু মানি তারাও মানুষ আমি টেস্টেস্টেরনে চলি তারা প্রজেস্টেরনে, পার্থক্য এটুকুই, স্ত্রীর প্রতিশব্দ জায়া, জায়া মানে যার ভিতর দিয়ে পুরুষ দ্বিতীয় বার জন্মলাভ করে, আমার মেয়েটাও তো আমার নারী রুপই, আমাকে আমার নিরাপত্তার খাতিরে টাকার বিনিময়ে বিক্রি করে দেবার লজ্জা কারো লোভ লালসার শিকার হওয়ার চেয়ে পৃথিবীর জনসংখ্যা সমস্যার কথা চিন্তা করে নিজেকে প্রতিলিপি প্রস্তুতের সকল ব্যবস্থাপনা থেকে সরিয়ে নিচ্ছি, দরকার কি নিজের স্ত্রীর নিজের মেয়ের চোখের জল দেখার, রাস্তায় হাত পেতে কাউকে বলা ভাই আমার মেয়ের বিয়ে দয়া করে কিছু সাহায্য করুন, ধুমধাম করেরে বিয়ে না হয় নাই বা করলাম,মানুষকে না খাওয়ালে কি আর্থ সামাজিক অবস্থান ক্ষুন্ন হবে? হলে হোক, সমাজ আমাকে ছোট লোক বলবে? বললে বলুক, আমিও বলতে জানি যে সমাজব্যবস্থাপনায় মেয়ে হয়ে জন্মানো অপরাধ তার নিয়মগুলোতে মূত্রবিসর্জনে আমার কোনো দ্বিধা নেই, আমি না হয় একটু অসামাজিকই না হয় হলাম, কারো নাড়ি ছেড়া ধন যদি বোঝা হয়ে যায় তবে পৃথিবীর কোনো মায়ের উচিৎ না মেয়ে জন্ম দেয়া, দেখি শালারা তোদের সভ্যতা কিভাবে টেকে তখন, টাকা দিবো মেয়েও দিবো তোদের মতো নপুংশকের হাতে? আমাকে পাগল সবাই বলে তা বলে এতো মূর্খ আমি না,, মাঝে মাঝে তোদের কাজ কারবার চাওয়া দেখলে নিজেকে পুরুষ বলে পরিচয় দিতেও ঘেন্না লাগে পৌরুষে বাধে, প্রচন্ড ঘেন্না নিয়ে কথাগুলো বললাম, হয়তো নিজেকেই এই এলোমেলো কথা গুলো পড়ালাম, তোদের জন্য না আমার এ লেখা, অপরাজিত কখনো গড্ডালিকা প্রবাহে গা ভাসায়নি আর কখনো ভাসাবেও না, তোরা দেখে নিস! আমার মেয়ে তোদের সবার চেয়ে শ্রেষ্ঠ হবে সে তোরা দুয়োধ্বনী দিলেও আটকাতে পাররবিনা, আগে তোরা নিজে মানুষ হ তবেই মানুষ অমানুষ বুঝবি,মানুষের মূল্যায়ন করতে পারবি,! না পারলে ভ্যাসেক্টমী করিয়ে নিস সরকার পয়সা দিবে!
রাগের কথামালা! নিজের প্রতি ঘেন্নার কথামালা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...
মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন
আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।