somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্থ সামাজিক শিক্ষা ও অশ্বরোগ

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেজাল্ট কি?
- প্লাস
- গোল্ডেন না পিতলের?
- গোল্ডেন!
- বর্তমানে ভুড়ি ভুড়ি গোল্ডেন আর গোল্ডের দামও পড়তি মনে হয় না ভালো কোথাও চান্স হবে!
*
-রেজাল্ট কি?
- প্লাস
- গোল্ডেন না কাঁসা?
- কাঁসা
- তোমার খবর আছে বাছা! ভুড়ি ভুড়ি গোল্ডেন পড়ে আছে তুমি কই আর চান্স পাবা? দেখো কি হয়!
*
রেজাল্ট কি?
- এ
- এ মানে কতোর এ?
-4.75
- এর চেয়ে ফেল করলেও ভালো করতি!ভুড়ি ভুড়ি প্লাস! তামা কাসা সোনা আর সিট গুলোও হাতে গোনা! তোরে দিয়া কিচ্ছু হবে না! ফেল করতি তাও ভালো ছিলো নিজেরে বুঝাইতাম পরের বার প্লাস আনবি না পাইলি এপার না ওপার? করিম রহিম এর সন্তান পাইছে তুই সারাদিন মোবাইল ফেসবুক নিয়ে উজবুকের মতন পরে ছিলি! হ এবার ন্যাশনাল ভার্সিটির ফকিন্নি মার্কা কলেজে! ডাক্তার ইঞ্জিনিয়ার পাবলিকের বিবিএ তোর কপালে নাই!
*
আচ্ছা যাকে কথা গুলো বলা হয় সে কি ইচ্ছে করে ৪.৭৫ এ আটকে থাকতে চায় বলুন তো! বাংলায় একটা কথা আছে যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন যে ৪.৭৫ এ আটকে গেছে সে কিন্তু ৫ পাওয়ার জন্যই খেটেছে এবং সেও ৫ পাওয়ার যোগ্য ছিলো! যেখানে সারা দেশে শিক্ষা বিপর্যয় সেখানে আপনার সন্তান তো তার বাইরে না! কেউ ইচ্ছে করে খারাপ রেজাল্ট করে না! কম নাম্বার পেতে কেউই চায়না! যারা খারাপ তারা ওই ৪.০০ ও পায়না! আর এদেশে শতকরা ৮৪% বেকার ভালো রেজাল্টধারী আর বাকীদের লবিং নেই! আপনি লবিং করেন সন্তান পড়াশুনো করুক কারন লবিং ছাড়া তারতো কোনো ভবিষ্যৎ নেই! ঢাকা ভার্সিটিতে পড়তেই হবে এমন ইচ্ছে সবারই থাকে কিন্তু ভর্তি যুদ্ধে সেটা সবার হয়ে উঠে না! ২০০৬ পর্যন্ত ঢাকা ভার্সিটিতে ভর্তি ছিলো অনেক সহজ! এখন গোল্ডেনেরও টাইম নাই! মেডিকেল বুয়েট ওগুলো সোনার হরিণ! আচ্ছা যে ছেলে মেয়ে গুলো ন্যাশনাল ভার্সিটিতে পড়ে পাশ করে ভালো রেজাল্ট করে তারা কি মানুষ হয় না! উচু পদে ভালো ভাবে নিজের জীবন সাজাতে কি তারা অক্ষম? হ্যা চাকরীর বাজারে পাবলিক কে প্রায়োরিটি দেয়া হয় কিন্তু কেনো শিক্ষার মান ভালো তাই? ন্যাশনালের শিক্ষক গুলোতো তাহলে গরুছাগল তারা হারাম খায় শিক্ষার নামে ঠকায় কারন তাদের শিক্ষার মান কম প্রায়োরিটি নাই! ব্যাপারটা আসলে তা না বিষয়টা হলো প্রগতিহীন শিক্ষা ব্যবস্থা! বিসি এস ক্যাডার কিন্তু ন্যাশনালের ছেলেমেয়েরাও হয় তবে ওরা কি টুপটাপ করে আকাশ থেকে পড়ে নাকি আপনার আমার ঘরেই জন্মায়! সন্তান যখন অল্পের জন্য আটকে যায় তখন তাকে শান্তনা দিয়ে উৎসাহ দিবেন নাকি তাকে ভৎসনা করে ছোট মনটা ভেঙ্গে আরো ডিমোটিভেট করে দিবেন সেটা আপনার সিদ্ধান্ত! তবে মনে রাখবেন কেউ ইচ্ছে করে খারাপ করে না আর অংক শিখেও এ গনতন্ত্রে কিছুতেই কোনো হিসাব মেলাতে পারবেন না! টাকা হচ্ছে সমাজের ও জাতির মেরুদন্ড শিক্ষা নয় তাহলে হয়তো শিক্ষা খাতে অশিক্ষিতের দল ভ্যাট বসাতো না, একটা পেন্সিল কিনতেও কিন্তু আমরা ভ্যাট দেই কিছুতেই যেনো ওদের পেট ভরে না আমাদের যেমন সবচেয়ে ভালো সবারচেয়ে ভালো না হলে মন ভরে না! অনেক অবুঝ জীবন এভাবেই গতিহীন হয়ে যায়! আপনার ক্ষোভ আপনি সন্তানের উপর ঝাড়লেন কিন্তু সন্তান তার ক্ষোভ ঝারবে কোথায় একবার ভেবে দেখেছেন? ইয়াবা এন্ড কোং এর প্রথম উৎসাহদানকারী হবার হিট লিস্টে আপনার নামও যে পরে! তাই সমালোচনা থেকে আলোচনা ও সহাভুতি উত্তম! আপনের জমানায় আপনার বাপে ধান চাষ করেছে আপনি লজিং থেকেছেন কষ্টে সৃষ্টে বড় হয়েছেন! আপনি কিন্তু সোনার মহলে থাকলেও বড় হতেন! নিজের জীবন দিয়ে সন্তানের জীবন তুলনা করবেন না! আপনার জমানায় কলের গান ছিলো এখন জলের গান! আপনারা পুথি পড়তেন এখন মোবাইলে এডুকেশন! সন্তান হতে অনেক সাধনা করতে হয়! সারাক্ষন মা বাবাকে মেনে চলা তাদের ইচ্ছে পূরনের চেষ্টা চিন্তা মুক্ত রাখার চেষ্টা! তাই বাস্তবতা আপনিও জানেন আমিও জানি ক্যারিয়ারের ক্ষেত্রে এ দুনিয়ায় মামা কাকা যার আছে তারাই কুলিন রয় বাদবাকী সব যেনো মেথর সম্প্রদায়! তাই কেবল আশা করি যারা ব্যবসার পাল্লাতে মাপবেনা শিক্ষাকে চাকরীতে চাইবেনা ঘুষ তারা জন্মাক প্রতি ঘরে একজন করে হলেও জন্মাক! তানাহলে নিস্পাপ জীবন গুলো গঞ্জনা মাথায় নিয়েই আরো অবগাহনে পতিত হবে! সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা সঠিক কিন্তু নিরাপরাধ কেও লাঞ্চনা দেয়া ঠিক না ভুল ভেবে দেখবেন! ভালো ছাত্র মানেই কিন্তু ভালো মানুষ নয় ভালো মানুষ হয় সন্তান পারিবারিক শিক্ষায় সেটা কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠান দেয় না! পাবলিব হল গুলোর বেডের নিচে যতো বন্দুক চাপাতি আছে তার পরিসংখ্যান করলেই টের পাবেন!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×