somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ নিয়ে আমেরিকার ফন্দীর রম্য আলোকপাত মাত্র

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরঃআগে খবর টা পড়ে নিন তা হলে বুঝতে সুবিধা হবে। Click This Link


একটি মহল্লা এই মহল্লাতেই বাস করেন অনেকে। এখানে সবাই সবার মত করেই বসবাস করার কথা থাকলেও সবাই চায় যার যার মত করে নিজেকে অন্যের কাছ থেকে এগিয়ে রাখতে। সেই এগিয়ে রাখার খাতিরেই তৈরি হয় নানা জটলার লেগে থাকে এক এক পর এক ঝামেলা । আজ এর সাথে ওর তো কাল ওর সাথে এর।


এই মহল্লাতেই বাস করেন আমির সাহেব তিনি নিজেকে এই মহল্লার বস বলে মনে করেন। বিরাট সব বাহিনীর অধিকারি তিনি চাইলেই যে কেউ কে ধসিয়ে দেবার ক্ষমতা তার আছে । তাই সে ছাড়া এই বনে আর অন্য কেউ রাজা হবে সে কথা তিনি ভাবতেই পারেন না।

আমির সাহেবের পাশেই থাকেই বঙ্গ সাহেব ছোট সাজনো গোছানো বারান্দা ওয়ালা একটা বাড়ি তার। এর উপর এই বাড়িতে বসবাস করেন অনেক মানুষ। মানুষ জন আবার তিন দলে ভাগ হয়ে থাকে সেখানে একদল হাসু আপার দলে একদল খাইরুন আপার দলে আরেক দল কার দলেই না। মোটামুটি এক বাড়ির মানুষ জন নিজেরা নিজেদের মধ্যে এক না কিন্তু অদ্ভুত হলেও সত্য এই যে এই বাড়ি বানাতে কিছু মাত্র লোক ছাড়া প্রায় সকলেই সবাই এক হয়ে অনেক ত্যাগের বিনিময়েই মহল্লার সবার অনচ্ছায় এ বাড়ি বানায়। শান্তিতে থাকবে বলেই যারা সবাই একসাথে থাকে এখানে এমনকি যারা এই বাড়ী বানাতে চায়নি তারাও থাকে এই একই বাড়ীতে।কিন্তু এখন তারা মোটেও শান্তিতে নেই সারা দিন হাসু আর খাইরুন আপার মধ্যে ঝামেলাতে তারা অতিষ্ট এক বাড়িতে আপারা দুইজনই রাজা থাকতে চায় তাই আর কি। তাই ঘন ঘন রাজা আর রাজ্যতের রদবদল হয় এখানে আজ এ রাজা তো কাল ও রাজা।


বঙ্গ সাহেব এর বাড়ির কিছুটা পাশেই চায়না আপার বাসা।তারা আবার মহল্লার নতুন শক্তি হয়ে উঠছে তারাও চায় পুরো মহল্লার ভিতর রাজা হয়ে উঠবে। রাজা বনে যাবার আশায় তারা দিনকে কে দিন নতুন নতুন বাহিনী বানিয়ে চলছে এবার তাদের ঠেকায় কে।


এদিকে চায়না আপার নতুন নতুন বাহিনী বানানোর খবর আমির সাহেবের অজানা নয় এই নিয়ে তিনি খানিকটা বিচলিত। তাই আমিরসাহেব চান যে কোন মূল্যে চায়না আপার বাড়িতে কি হচ্ছে তার উপর নজর রাখতে বলা তো যায়না তার রাজা হবার স্বপ্ন আবার চুরি হয়ে যায় নাকি।

আমির সাহবের তাই চাই এখন নতুনভাবে নজরদারি তাই তিনি বঙ্গ সাহেবের বারান্দায় বসতে চায় । এখন চায়না আপার উপর নজর রাখতে বঙ্গ সাহেবের বারান্দায় বসতে হলে তাকে ও বাড়ির রাজাকে দলে ভিড়াতে হবে। ও বাড়ির এখনকার রাজা হচ্ছে হাসু আপা।

হাসুটা আবার খুবই দুষ্ট আমির সাহেবের মত মানী লোকের কথা শুনে না।ওই তো কিছুদিন আগে এত করে বললো ও বাড়ীতে যারা এত দিন ধরে থাকছে ধরলাম তারা এ বাড়ী বানাতে দিতে চায়নি তো কি হয়েছে বাড়ী তো হয়েছে তারা তো খালি একটু সমস্যা করছে এবলে তাদের বিচার করতে হবে এতকরে মানা করলো তাদের কিছু না করে যেন কথা শুনলোই না। উল্টো ঝুলিয়ে দিলো ১টাকে। আবার আমার মুখের উপর বলে দিলো বাকি গুলাকেও ঝুলাবে।

তো এই রাজা থাকতে আমির সাহেব কি করে বঙ্গ সাহেবের বাড়ীতে বসবে। আমির সাহেব তাই নতুন করে চিন্তা করলো আগে রাজাকে সরাতে হবে তারপর বারান্দা । যেমন ভাবনা তেমন কাজ ওখানে আছে ৩ দল ১ দল হাসু আপার অন্য দল খাইরুন আপার বাকি একদল আপাদের কার দলেই না। যেই আসুক আর যাক তারা কিছুই করবে না।তো আর কোন সমস্যাই রইলো না মিলে গেল ফন্ধি।

হাসু আপা যাদের বিচার করছে তাদের দিয়ে প্রতিশোধের নামে হাসু আপাকে মেরে রাজ্য থেকে সরিয়ে দিয়ে খাইরুন আপা কে রাজা বানিয়ে দিলেই তো আমির সাহেবের বারান্দাতে বসতে আর কোন সমস্যা হবার কথা না। খাইরুন আপার ছেলে তারার সাথে আমির সাহেবের কথা হয়েছে তিনি বলেছেন তিনি রাজি খালি তাকে রাজা বানাতে হবে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তারা কে রাজা বানানো আর এমন কি কাজ এছাড়া তার আগেও তো আমির সাহেব এক লোক হাসুর বাবাকে মেরে নানা প্যাঁচ খেলে তারার বাবা কে রাজা বানিয়েছিলো।

তো যেমন করেই হোক আমির সাহেবের কিন্তু বারান্দা চাই না হলে চায়না আপা রাজা হয়ে যাবেন যে তা হলে ক্যামনে কি।

তো এবার ধরে নিন বারান্দা হলো আমাদের সেন্টমার্টিন বাকি আর কিছু কইতে হইবো। সবকিছু বাদ দিয়া কে কোন দল করেন বাদ দিয়া আমগো দেশে আরেক জন নৌ ঘাটি করতে চায় খালি এটা নিয়া ভাবেন না একটু।

বাড়িটা আমাদের সবার তার বারান্দায় আমীর সাহেবকে ঢুকতে দিবেন কিনা সেটা আপনার উপরই ছেড়ে দিলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×