somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় গল্পঃফিল্ডে গিয়ে প্রেমে পরার গল্প পর্ব ৩

১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পর্ব ১
পর্ব ২



রিসর্টের লনে গিয়ে দেখলাম ইরা চলে এসেছে।আমকে দেখে বলল-

"চল যাওয়া যাক এবার।"

--"হুম চল।"

আমি আর ইরা রাস্তায় বেরলাম।একটু হেঁটে বড় রাস্তায় উঠলাম আমরা।ইরা বলল-

"অটো ডাক অর্কীশ।"

--"হুম ডাকছি।"

একটা অটো ডাকলাম আমি।

"মাইথন ড্যাম যাব।"

অটোয়ালা বলল-

"৫০ টাকা লাগবে,রিজার্ভে যেতে হবে।"

আমি বলতে যাচ্ছিলাম ইরাকে অটোটে উঠতে কিন্তু ইরা আমাকে অবাক করে অটোয়ালাকে বলল-

"৩ কিলোমিটার যেতে ৫০ টাকা লাগবে?ইয়ার্কি হচ্ছে?"

অটোয়ালা দমে গিয়ে বলল-

"ঠিক আছে ৩০ টাকা দিয়েন।"

ইরা আমার দিকে তাকিয়ে বলল-

"ওঠ।"

বুঝলাম মেয়ের মাথা গরম হয়ে আছে।আমি চুপ-চাপ অটোতে উঠলাম কথা না বলে।১০ মিনটের অটো রাইডের পর আমরা ড্যামে পৌঁছালাম।

আমি ইরাকে বললাম

--"চল এবার রিভার-বেডে নামতে হবে।"

"হুম।"

--"দেখে নামিস ভালো খাড়া আছে কিন্তু।"

আমি আর ইরা আসতে আসতে নীচে নেমে আসলাম, একদম বরাকরের তীরে।

ইরা বলল-

"চল এবার কাজ শুরু করি।"

"হুম।"

ভাবতেও অবাক লাগছে নিজের কাছেই,যে ইরা এত কথা বলছে!যে মেয়েটা কথাই বলে না তার মুখে খই ফুটছে আজকে।নাকি আমিই আসতে আসতে মেয়েটার দিকে আকৃষ্ট হয়ে পরছি।

"অ্যাঁই অর্কীশ!ওই!"

--"হুম।"

"কি ভাবছিস এত?"

--"তেমন কিছু না। ছার;ওই রকটা দ্যাখ,মনে হচ্ছে অ্যাম্ফিবোলাইট নিস।"

"হুম তাইতো মনে হচ্ছে।"

আমি আর ইরা রক টাইপ পর্যবেক্ষণ করতে থাকি ভালো করে।


দেখতে দেখতে সময় চলে যাচ্ছে।ঘড়ির দিকে তাকিয়ে দেখি দেড়টা বেজে গেছে।খিদে পাচ্ছে খুব এবার।আমি ইরাকে বলি

--"বেসমেন্টে গ্রানিট নিস আর অ্যাম্ফিবোলাইট নিসই আছে রে।"

"হুম।এই দিকে আয়;আমি এখানে অগেন স্টাকচার খুঁজে পেয়েছি।"

--"সাম্পেলটা নিয়ে আসছি।"

আমি গ্রানিট নিস আর অ্যাম্ফিবোলাইট নিসের স্যাম্পল নিলাম নিজের আর ইরার জন্য, কারন হাতুড়ি দিয়ে রক ভাঙা ওর কাজ না তা সে যতই জানুক ও।ইরার কাছে গেলাম।হুম অগেনই তো।আরে ওটা কি ওদিকে!ফল্ট-প্লেন মনে হচ্ছে।

--"ওই ইরা ওদিকে তাকা।ফল্ট-প্লেন দেখা যাচ্ছে একটা।আর আমি একটু আগে যেদিকে কাজ করছিলাম সেদিকে ফোল্ড আছে একটা।"

"চল দেখাবি।"

আমি হাত-ঘড়ির দিকে আর একবার তাকালাম। ২টো বেজে গেছে।আমি ইরাকে বলি

--"হুম দেখাবো।আগে চল খেয়ে আসি, ২টো বেজে গেছে।"

"চল তাহলে।"

আমি আর ইরা আসতে আসতে উপরে উঠে আসি রিভার বেড থেকে।একটা খাবর দোকান দেখা যাচ্ছে বড় রাস্তার পাশে।আমি আর ইরা সেইদিকে যেতে থাকি।

"তোর কবিতা গুলো বেশ ভালো লাগে আমার।"

বলে ইরা হেসে ওঠে হঠাৎ করে।আমি অবাক হয়ে যাই।এই মেয়ে আবার ব্লগ পড়ে নাকি?আমি বলি

--" কোথায় পড়লি আমার কবিতা?আমি তো ইউনিভার্সিটির ম্যাগাজিনে কোন দিন লেখা দিইনি।"

"আমি তোর ব্লগ পড়ি গাধা কোথাকার।"

আমাকে গাধা বলল ও।আমার রাগ হওয়ার কথা কিন্তু রাগ হচ্ছে না,আমি ইরার হাসি দেখে নিজের অজান্তেই হেসে দিই।এই মেয়ের উপর রাগ করবো কি করে অমন সুন্দর ভাবে হাসলে।আমার সম্বিৎ ফিরল ইরার কথায়-

"এই অর্কীশ দোকান চলে এসেছে।"

--"হুম।বল কি কিনবি?প্যাকড ফুড ছাড়া তো কিছু পাওয়াও যাবে না এখানে।"

"কেক নে আর বিস্কুট নে তাহলে।"

--"হুম।"

আমি দোকানদারকে বলি

--"২ প্যাকেট বিস্কুট দিন আর কেক দিন ৪ টে আর এক প্যাকেট গোল্ড-ফ্লেক।"

জিনিস কিনে আবার আমরা আবার রিভার বেডের দিকে যাওয়া শুরু করি।আমি একটা সিগারেট ধরাই।ইরা কেক খেতে খেতে হাঁটছে।৩ টে মতো বাজে যখন আমরা আবার বরাকরের তীরে নামি।কাজ শেষ করে বড় রাস্তায় আসতে আসতে ৪টে৪০ বেজে যায় আমাদের।অটো ধরি আমরা।আমি ইরাকে বলি

--"রিসর্টে গিয়ে, ফ্রেশ হয়ে লনে চলে আসিস রে।রেজুমি লিখব।"

"ঠিক আছে।"

৫ টা নাগাদ আমরা রিসর্টে পৌছাই।আমি রুমে এসে ফ্রেশ হই। ততোক্ষণে মানবও চলে এসেছে।

"ভায়া দিনটা কেমন কাটল তোর ইরার সাথে?"-বলে মানব দাঁত বের করে।

কেন জানি আমার ভালো লাগলো না ব্যাপারটা।আমি বললাম

--"ভাই আমি লনে যাচ্ছি, রেজুমি লিখব।"

আমি রুম থেকে লনে এসে দেখি ইরা হাঁটছে,ও মনে হয় আগেই চলে এসেছে।

--"এই ইরা!"

"ও চলে এসেছিস।চল কাজটা শুরু করি।"

ইরা আর আমি আজকের কাজ গুলো নিয়ে আলোচনা করি।আমি ওকে কিছু জিনিস বুঝাই যে গুলো ও ভালো করে বুঝতে পারেনি,ইরা নোট করে নেয়।
এরপর সেও একই ভাবে আমায় বঝাতে শুরু করে আমার সমস্যার জায়গা গুলো।কিন্তু আমি সেই সব কিছু শুনছি না;আমি একভাবে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি।ও খেয়াল করেনি।ও খুব মনোযোগ দিয়ে আমাকে পড়া বোঝাচ্ছিল।হঠাৎ ও ব্যাপারটা খেয়াল করে বলে-

"কি দেখছিস?"

--"অ্যাঁ!নাহ! কিছু না।"

ইরা একটু হাসে এবার।আমিও হেসে দিই। রেজুমি লিখে ৭ টার সময় হল-এ যাই ক্লাস করতে।ক্লাস শেষ হল।ডিনার করতে বসেও ওই মেয়েটার কথা ভাবতে থাকি।মানব বলে-

"কি ভাবিস এত শালা? খা তাড়াতাড়ি।"

--"হুম।"

ইরা দুটো টেবিল সামনে বসেছে।আমি ওর দিকে তাকিয়ে হাসি।ইরাও হাসে।খাওয়া শেষ করে রুমে এসে ভাবতে থাকি আমি কি প্রেমে পরে গেলাম ইরার?

পর্ব ৪(শেষ পর্ব)
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×