একি শুনি আমি আজ!
গোলাম আযম বাংলার লাগি দিতে চেয়েছিলো প্রাণ?
ভাষা সৈনিক মানেনা বাঙালি তাই এতো অভিমান?
তোমারে শুধাই আজ................
ভাষার জন্য এতো প্রেম প্র ীতি এতো যদি মায়া ছিলো
দস্তখতের পরে সেই প্রেম কোথায় উধাও হলো?
লেবাসে পাকি কর্মে পাকি বিশ্বাসে পাকিস্তান
সেই হৃদয়ে কোথায় দিয়েছো বাংলাদেশের স্থান?
মেরেছো বাঙালি চাওনি তুমি বাংলার স্বাধীনতা
ভেবেছো আমরা এতো সহজেই ভুলে যাবো সেই কথা!
পাকিদের সাথে আসনাই তোর বাংলায় কেনা জানে
তোর জন্য ঘৃনাই শুধু বাঙালির সব প্রাণে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


