বাংলাদেশের বিরোধী সব রাজাকার আর আল বদর
পাকিস্তানির কাছে জানি আছে তোদের বেশ কদর।
৭১ এ নিজের দেশের সাথে তোদের বেঈমানী
ধর্ম নিয়ে যতই ভুলাস আমরা সবাই সব জানি।
মারলি সকল তাজা প্রান আর ধর্ষনেও যোগ দিলি
ভাবলি বুঝি পরকালে স্বর্গবাসের সব পেলি।
কিন্তু অধম শূকরসম মানুষরূপী পিশাচের দল
এমন পাপের প্রতিদানে স্বর্গ কোথায় পাবিরে বল।
তোদের লাগি খোদা যদি স্বর্গটাকেই বেছে নিবে
প্রশ্ন তবে ধর্মে ওসব ভালো মন্দ কোন হিসাবে?
এই জগতে তোরা যত অত্যাচারে শামিল হলি
পরকালে বুঝবি তোরা স্বর্গ নাকি নরক পেলি।
সকল পাপের শাস্তি তোরা তিলে তিলে সবি পাবি
সকাল বিকাল বিষ্ঠা ছেড়ে নিজেই নিজের বিষ্ঠা খাবি।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৭ সকাল ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



