আওয়ামীলীগ বিএনপি তথা আমার মত আম জনতাদের বলছি---- ছোটবেলায় যখন পাড়ায় বিজয় দিবসের অনুষ্ঠান হত,তখন সকালে ঘুমই ভাঙত বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ শুনে শুনে---- এত বেশি শুনেছি যে এটার সাথে একটা আত্মিক বন্ধন হয়ে যায়--কাগজের মাইকে ভাষণ ভাষণ খেলায় অনর্গল বলে যেতে পারতাম হুবহু নকল করে। এবারের সংগ্রাম থেকে একেবারে শেষ পর্যন্ত।
গত কয়েক দিন ধরে ফেসবুকে একটা ভিডিও দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু ভাষণের শেষ অংশে জয় বাংলার সাথে পাকিস্তান জিন্দাবাদ বলে ইতি টানছেন।!!
আমার সৃতি শক্তি কিন্তু কম্পিউটারের কাছাকাছি--- বলাই বাহুল্য সে যুগে এরমকম ভিডিও এডিটিং সফটওয়্যার ছিলনা বলেই রক্ষে পেয়েছিলুম বা থাকলেও এরকম ভাবে সবাই ব্যাবহার করা জানতোনা। কিন্তু এখানে স্পষ্টই বুঝা যাচ্ছে আরেকটা সাউনড সিকুইয়েন্স এনে মুল অংশের সাথে লাগানো হয়েছে।
ব্যাপারটা এ পর্যন্ত থাকলেই হতো এটাকে আরও ঘৃণ্যতম রুপ দিতে যা দেখলাম তা জঘন্য ----লন্ডনে তারকে জিয়ার একটা প্রোগ্রামে প্রজেকটারে এই ভিডিওটা তুমুল করতালির সাথে দেখানো হচ্ছে।
মানলাম আমরা জাতি হিসেবে খুব খারাপ--- মাঝে মাঝে নিজের উপর নিজেই থুথু দেই-- কিন্তু ভুলে যাই উপরের দিকে থুথু ছুড়লে নিউটনের সূত্র অনুযায়ী তা নিজের উপরেই এসে পড়ে।
ইতিহাস বিকৃতির এই ঘৃণ্য অপচেষ্টা কে ঘৃণা জানাতে বিবেকের দায়বদ্ধতা থেকেই এই লিখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


