somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষানীয় গল্প একটি বাসর রাত.....

১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পুরো লেখাটা না পড়ে মন্তব্য করবেন না।


আজ পারভেজ ও মিম এর বাসর রাত।
পারিবারিক ভাবেই তাদের বিয়ে হয়েছে।
মিম শিক্ষিত মেয়ে এবং পারভেজ পড়ালেখা শেষ করে নিজেদের
পারিবারিক ব্যবসা দেখাশুনা করে।
.
.
রাত ১২:৩০ মিনিট।
পারভেজ বাসর ঘরে আসলো সবাই কে বিদায় জানিয়ে।
মিম খাট থেকে নেমে পারভেজ এর পা ছুয়ে সালাম করলো।
পারভেজ মিম কে উঠিয়ে খাটের উপর বসাল।
পারভেজ মিম কে বলল "আজ আমাদের বাসর রাত।
সবার মতই আমাদের জীবনেও বহু প্রতিক্ষিত রাত এই রাত।
আজ এই শুভক্ষনে আমি তোমাকে কিছু কথা
বলতে চাই আশা করি মনযোগী হয়ে শুনবে।
.
.
কালকেও তুমি শুধু একটা মেয়ে ছিলে।
আজকে তুমি কারো স্ত্রী, কারো সংসারের বউ,কারো ভাবি, কারো জা, কারো চাঁচি, কারো মামী।
আজ থেকে তোমার অনেক দায়িত্ব বেড়ে গেছে।
যেহেতু আমরা পরিবারের কথামত বিয়ে করেছি তাই হয়তো একে অপরকে
জানার সময় কম পেয়েছি।
তবুও কিছু কথা জানা প্রয়োজন।
.
.
আজ থেকে তুমি আমার স্ত্রী এবং আমি তোমার স্বামী।
যেহেতু আমাকে তোমার বর হিসেবে মেনে নিয়েছ, তাই মনে
করছি আমাকে তোমার যোগ্য মনে করেছ।
আর আমাকে যদি তোমার যোগ্য করে
কেউ গড়ে তোলে তারা হল আমার আব্বু আম্মু।
আশা করি তুমি তাদের কে সম্মান দিয়ে চলবে।
তাদের কে নিজের আব্বু আমু মনে করবে।
.
.
তারা আমাকে তোমার যোগ্য করেছে তার
মানে তারা আমার থেকে অনেক
বেশি যোগ্য তাই তারা বয়সের কারনে হয়তো
রাগারাগি করতে পারে।
তখন তুমি তাদের সামনে মাথা নত রেখে
নরম স্বরে কথা বলবা।
কারন "কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে।
গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে
নিতে হবে যে তুমি ভুল।
এর অর্থ তুমি পরাজিত নাও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের
হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।"
.
.
যদি তুমি তাদের রাগের সময় ভাল ব্যবহার কর তাহলে
তারা আর কখনই তোমার সাথে রাগবে না।
যদি তুমি আব্বু আম্মুকে মন থেকে ভালবাসো
তাহলে তারা তোমাকে অনেক আশির্বাদ করবে যা অমুল্য।
.
.
তোমাকে রান্না করতে হবে।
আম্মু যখন রান্না করবে তখন তুমি আম্মু কে গিয়ে বল যে
আম্মু আমি রান্না পারি না আমাকে শিখাবেন??
আম্মু খুশি হবে।
তোমাকে রান্না করতে হবে না তখন তবু খুশি থাকবে।
বিকেলবেলা একটু চা বানিয়ে তাদেরকে দিয়ে আসলে তারা
অনেক খুশি হবে তোমার উপর।
.
.
শুনেছি সব ভাবিরা নাকি ননদ ও জা দেরকে দেখতে পারে না।
তুমি এই ধারনা পাল্টে দিবা।
আমার বোনরা ৬মাস পর হয়তো আসবে থাকবে ৬দিন।
এই ৬দিন তাদেরকে নিজের বোন মনে
করে আদর কর যেন পরের বার তোমার
টানেই আসে আবার।
.
.
তুমি হয়তো জানো না যে একবার
আমি অসুস্থ হইছিলাম এবং আমার আব্বু আম্মু ছিল না।
আমার ২বোন সারারাত আমার মাথার
পাশে না ঘুমিয়ে সেবা করেছিল,
এখন ভাবো তুমি তাদের কে কেমন ভালবাসবে?
.
.
আমার বড় ভাই আছে যে আমার চাওয়ার আগেই
আমার অভাব পূরণ করছে আশা করি তুমি তাকে
নিজের ভাইয়ের মত দেখবে।
যদি ভাইয়ার কাছে কিছু আবদার কর তাহলে তিনি তোমার উপর খুশি হবেন।
আর ভাবি তো তোমাকে বোন বানিয়েই ফেলেছেন।
.
.
আমাদের বাড়িতে অনেক বাচ্চাকাচ্চা আছে।
তাদের কে আদর করবে সারাদিন
তাদের সাথে সময় কাটাবে একঘেয়েমি দুর হবে।
.
.
অতঃপর ভালবাসা দিয়ে সব জয় করা যায় হিংসা দিয়ে নয়।
ভালবাসা দানে বাড়ে কমে না।
যতযত ভালবাসা দিবে
সবাই তেমন ভালবাসা তোমাকে দিবে।
সবাইকে ভালবাসবে।
আর তুমি যদি এতকিছু কর তাহলে আমি নিশ্চয় তোমাকে খারাপ রাখতে চাইব না?
আর একটা মেয়ের কাছে স্বামীর সুখের চেয়ে বড় কিছু নেই।
.
.
এমন কিছু করবে যেন এই ঘরটাকে স্বর্গ
মনে হয়। প্রতিদিন পাচ ওয়াক্ত নামাজ
পড়বা। তুমি অনেক রুপসী কিন্তু সেটা সবার জন্য নয়। তাই
বাইরে সংযত হয়ে চলাফেরা করবে।
.
.
তোমার কিছু বলার থাকলে বল। মিম
মাথা উঠেই নিলয় এর দিকে তাকালে পারভেজ
দেখে মিম কাঁদছে।
পারভেজ বলল কাঁদছ কেন?
মিম বললঃ জীবনে কাউকে বলিনি আজ বলছি
"আমি তোমাকে ভালবাসি"
আমার জীবনে শ্রেষ্ঠ উপহার তোমার মত কাউকে জীবনে
সঙ্গি করে পাওয়া।
.
.
পারভেজ বলল আমিও ভালবাসি তোমাকে।
কথা বলতে বলতে আযান দিয়ে দিল মসজিদে।
পারভেজ বলল, যাও তুমি নামাজ পরে ঘুমাতে যাও
আর আমি মসজিদে গিয়ে নামাজ পরে আসছি।
.
.
পরের দিন থেকে শুরু হল এক শান্তির সংসার।
আমার আব্বু আম্মু যেন বউ পায়নি পেয়েছে
একটা মেয়ে। আমাকে বাদ দিয়ে
সারাদিন বউকে নিয়েই ব্যস্ত থাকে বাড়ির সবাই।
আমিও কিছু বলিনা।
দিন গেলে রাতটাতো আমার।


সংগৃহীত ফেইসবুক থেকে .....
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×