somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীজগণিতের জনক- বিখ্যাত কিংবদন্তী মুসলিম গণিতবিদ আল-খোয়ারিজমি

১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আল খোয়ারিজমি (Abū ʿAbdallāh Muḥammad ibn Mūsā al-Khwārizmī) (৭৮০-৮৫০) মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবীদার। তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তবে মূলত বীজগণিতের জন্যই তিনি সবচেয়ে বেশী আলোচিত হন। এজন্যই তাঁকে বীজগণিতের জনক বলা হয়। তার পুরো নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মূসা আলখোয়ারিজমি।

জন্ম ও মৃত্যুঃ
সোভিয়েত রাশিয়ার আরব সাগরে পতিত আমু দরিয়া (Amu Dariya - Oxus) নদীর একটি দ্বীপের নিকটে অবস্থিত খোয়ারিজম নামক শহরে আনুমানিক ৭৮০ খ্রীষ্টাব্দে তিনি জন্ম গ্রহণ করেন। এই শহরটি প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল যার তত্কালীন নাম ছিল উরগেঞ্চ (Urgench)।
খলিফা আল মামুনের মৃত্যুর ১৪ বছর পর (আনুমানিক ৮৫০ খ্রীষ্টাব্দে) আল খোয়ারিজমির মৃত্যু হয়।

তাঁর রচিত বই সমূহঃ
১) আল কিতাবুল মুখতাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা
২) কিতাবুল জাম ওয়াল তাফরিক ফি হিসাব আল হিন্দ
৩) কিতাব সুরত আল আরদ
৪) যিজ আল সিন্দ হিন্দ

বীজগণিতে অবদানঃ
বীজগণিত হল ইসলামী সভ্যতায় তাঁর সর্বশ্রেষ্ঠ অবদান। বীজগণিতকে তিনিই প্রথম গণিতশাস্ত্রের মধ্যে বিশেষ মর্যাদাসম্পন্ন হিসেবে গড়ে তোলেন এবং এর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ভারতীয়রাই প্রথম বীজগণিত নিয়ে গবেষণা করে এবং গ্রিকদের মধ্যে কেবল ডায়োফ্যান্টাস (Diophantus) ব্যতিত আর কাউকে বীজগণিত নিয়ে খুব একটা চিন্তাভাবনা করতে দেখা যায়নি। ভারতীয়দের গাণিতিক উত্কর্ষের সময়টা অনেক প্রাচীন ছিল। সুতরাং খোয়ারিজমির সময় বীজগণিতের অবস্থা ছিল ম্রিয়মান। এ সময় তিনি বীজগণিতের ভিত্তি স্থাপন করে আধুনিক গণিতের পথকে অনেকটাই কুসুমাস্তীর্ণ করে তোলেন।
• খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে হিন্দু গণিতবিদগণ দশমিক পদ্ধতির উদ্ভাবন করেন। হিন্দুদের উদ্ভাবিত এই দশমিক পদ্ধতি খোয়ারিজমিই প্রথম ইসলামী জগতে নিয়ে আসেন। তার রচিত The Book of Addition and Subtraction According to the Hindu Calculation (যোগ-বিয়োগের ভারতীয় পদ্ধতি) তারই উদাহরণ।

• আরবি ভাষায় তার রচিত গ্রন্থই সর্বপ্রথম ল্যাটিন ভাষায় অনূদিত হয়। পাশ্চাত্য সভ্যতায় ল্যাটিন ভাষার মাধ্যমেই তার গবেষণার বিকাশ ঘটে। অ্যালগরিদম (Algorithm) উত্পত্তিই এর উত্কৃষ্ট উদাহরণ।
• তার রচিত পুস্তক কিতাব আল জাবর ওয়াল মুকাবলা হতে বীজগণিতের ইংরাজী নাম আলজেবরা (Algebra) উত্পত্তি লাভ করে।
• Algorithm শব্দটি Alkhwarizmi নামের ল্যাটিন অপভ্রংশ algorismi হতে উত্পত্তি লাভ করেছে।

তাঁর আল জাবর ওয়াল মুকাবলা বইটি পাঁচভাগে বিভক্ত।
প্রথম ভাগে তিনি দ্বিতীয় মাত্রা সমীকরণের সমাধানের নিয়ম নিয়ে আলোচনা করেছেন।
দ্বিতীয় মাত্রা সমীকরণ তিনি ছয় ভাগে ভাগ করে নিয়েছেনঃ
১) ax2 = bx
২) ax2 = c
৩) ax2 + bx = c
৪) ax2 + c = bx
৫) ax2 = bx + c
৬) ax + c = bx2
এই প্রকার সমীকরণের দুইটি সমাধান হয় বলে তিনি প্রমাণ করেছেন তবে শুধু Real এবং Positive roots সম্বন্ধেই আলোচনা করেছেন।
দ্বিতীয় ভাগে তিনি সমীকরণগুলোর জ্যামিতিক প্রমাণ দিয়েছেন।
তৃতীয় ভাগে তিনি (x ± a) এবং (x ± b) এর গুণফল সম্বন্ধে আলোচনা করেছেন।
চতুর্থ ভাগে তিনি যে সমস্ত অঙ্কে অজ্ঞাত সংখ্যা, তার বর্গ, বর্গমূল ইত্যাদি রয়েছে সেগুলির যোগ, বিয়োগ, বর্গমূল বের করবার নিয়ম ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন এবং এসব থেকেই a√b = √a2b এবং √a√b = √ab এই ফর্মুলার উদ্ভাবন করে শেষ করেছেন।
পঞ্চম ভাগে তিনি কতগুলো সমস্যার সমাধান করেছেন- যেমন একটি হলো এমন দুটো সংখ্যা বের করতে হবে যার সমষ্টি হলো ১০ এবং বর্গের বিয়োগফল হলো ৪০।
এছাড়া গণিতে শূণ্যের ব্যবহার, ভগ্নাংশ পদ্ধতি , ত্রিকোণমিতি, জ্যামিতি, ভূগোল ও জ্যোতির্বিজ্ঞানে তাঁর যে অবদান, বিভিন্ন তথ্যসূত্রে এর আরো বিস্তারিত বিবরণ রয়েছে। ষোড়শ শতক পর্যন্ত তার অনেক বই ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত ছিলো। তাঁর গবেষণা বিজ্ঞানীদের সমসাময়িক অনেক বাধা দুর হয়। আজও তাঁর অবদান সমুজ্জল।

সূত্রঃ Wikipedia, Mac Tutor, বিজ্ঞানে মুসলমানদের দান-এম আকবর আলী।।

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৮
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×