লাইট অফ করে, ঘর অন্ধকার করে দিলাম। বউয়ের সাথে মুভি দেখার জন্য এই হালকা আবছা অন্ধকার আবহাওয়াটা বেস্ট। রেশমি কি সুন্দর সেজেছে, আবছা অন্ধকার যেন তাকে আরও সুন্দর করে তুলেছে, আর লাল শাড়ির সাথে লাল টিপটা দারুণ মানিয়েছে। রেশমি আমার সঙ্গে খাটের পাশের ফ্লোরে এসে বসে পড়ল।
রোমান্টিক সিনেমা হওয়া উচিত। পুরোনো হলে তো কথাই নেই। শেষমেশ "দ্যা নোটবুক"। ইংলিশ ক্লাসিক রোমান্টিক মুভি গুলো ফ্যামিলি নিয়ে দেখা যায় না। হয় একা একা নয়তো, একটা বিয়ে করে নিতে হবে। একা একা সিনেমাটা বহুবার দেখেছি।
সিনেমার চুমুর দৃশ্যটা পরিবেশ চেঞ্জ করে দিল। রেশমা তার মাথা আমার কাঁধে রাখল। আমিও আমার হাত বাড়িয়ে নিয়ে ওর কথা কাঁধে রাখলাম হাত। সিনেমা এখনও শেষ হয়নি। আমি এখন আর সিনেমা দেখছি না, দুচোখে ভরে রেশমাকে দেখছি। টিভির ওই ঝলমলে আলোয় কি দারুণ সুন্দর লাগছে তাকে!
সিনেমা এখনও অনেক দূর বাকি। রেশমা এক পর্যায়ে উঠে গিয়ে টিভিটা বন্ধ করে দিল! কি হল? অবাক হয়ে আমিও উঠে দাঁড়ালাম। কিছু বলার সুযোগ না দিয়েই রেশমা আমার ঠোঁট আলতো করে কামড়ে ধরল...
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

