somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন সংশয়ের মূহুর্তে একটা মানুষ সবচেয়ে বেশি স্বার্থপর

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝরাতে দরজায় খট খট শব্দের মতো ভয়ঙ্কর কিছু নেই। চিন্তা করেন না, আপনি অফিস থেকে ফিরে এসে দেখলেন, আপনার এই এক রুমের সাবলেটের বাসায়, আপনার বুয়া পাবদা মাছ রান্না করে গিয়েছে। আপনার রুমমেট বাসায় নেই, ফিরবে সকাল। নাইট ডিউটি আছে। আপনি আনন্দে পেট পুরে খেয়ে শুয়ে পড়লেন। মাঝরাতে আপনার একটা তীক্ষ্ম শব্দে ঘুম ভেঙে গেল। কেউ আপনার বাসার দরজা খোলার চেষ্টা করছে, খুব ধীরে ধীরে। মুহূর্তে আপনার রাতের সুন্দর স্বপ্ন গুলো তীব্র ভয়ে পরিণত হবে!

চোর? ডাকাত? না আপনাকে কেউ খুন করতে পাঠিয়েছে - এই সব ভাবার সময়ই পাবেন না। দরজা খোলাটা বোকামি হবে। কারণ, এই মাঝরাতে চোর আসুক আর খুনি আসুক, তার কাছে অস্ত্র আছে। ছুরি? না রিভলভার!
আপনার মাথা রীতিমতো হ্যাং হয়ে যাবে। যতক্ষণ দরজার এপাশে আছেন, ততক্ষণ নিরাপদ! হৃদস্পন্দন হু হু করে বেড়ে যাবে। আপনার নিঃশ্বাস নিতেও ভয় হবে। ওদিকে ওই তীক্ষ্ণ শব্দটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

দাঁড়িয়ে যাবেন আপনি। কি করবেন, বুঝতে পারবেন না। কাউকে ফোন দিয়ে সাহায্য চাওয়া উচিত? মাঝ রাতে কেইবা সাহায্য করতে আসবে?
যা করার এক্ষুণি করতে হবে। আবছা অন্ধকারে আপনার চোখ পড়ল দরজার কোণে থাকা কলেজ সময়ে কেনা কাঠের বলের ব্যাটটা। নিঃশব্দে আপনার ব্যাটটা নিয়ে মারার ভঙ্গিতে দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। যেই আসুক, যে অস্ত্রই থাকুক, এত সহজে মরতে দিব না নিজেকে!

আপনার হাত কাঁপবে। হৃদস্পন্দন যেন সারা ঘর শুনবে! এই সময়টায়, আপনার কেবল কোনও মতে নিজেকে বাঁচানোর কথা মনে হবে! তখন কোনও ওয়াদার কথা মনে পড়বে না। পরের দিন অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাও মনে পড়বে না। মনে পড়বে না, প্রেমিকার কথাও...
জীবন সংশয়ের মূহুর্তে একটা মানুষ সবচেয়ে বেশি স্বার্থপর...
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×