somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুরশেদ

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুরশেদ নামের একটা ছেলেকে চিনতাম। এখন অবশ্য বেঁচে নেই। মরে ভুত হয়েছে। ছেলেটা আন্দোলন ফান্দোলন করতো আরকি। রাজনীতি করা পোলা গুলো এমনিতেই গ্যাঞ্জাইম্মা। ওইরকম একটা গ্যাজ্ঞাইম্মা পোলার জীবনেও ভালোবাসা ছিল।

একবার কলেজে ক্যান্টিন খোলার আন্দোলন হয়। ছেলেগুলো অ্যাপ্লিকেশন না করে করেছে, প্রিন্সিপালের রুম ঘেরাও! আর মুরশেদ ছিল সেই আন্দোলনের লিডার। সেবার এই আন্দোলনের জের ধরে এক মাস কলেজ বন্ধ ছিল।

রুবি নামে একটা মেয়ে ছিল কলেজে। মেয়েটার বাবা মা এমনিতেই তার বিয়ে দেওয়ার সুযোগ খুঁজছিলেন। এর মাঝে কলেজ বন্ধ হওয়ায় মেয়েটা পড়ল বিপদে। বাবা-মা দেওয়া শুরু করল চাপ। রুবি কোনও উপায় না পেয়ে ঠিক করল মুরশেদের কাছে গিয়ে অনুরোধ করবে, আন্দোলন উঠিয়ে নেওয়ার জন্য। কিন্তু যায় নি ভয়ে। এসব বখাটে ছেলের পাল্লায় পড়তে চায়না সে।

কোনও মতে বাবা-মাকে ঠেকিয়ে রেখেছিল রুবি। এর মধ্যে যখন কলেজ খুলল, দেখা গেল বাহিরের কয়েকটা ছেলে এসে কলেজ ক্যাম্পাসে বসে বিড়ি সিগারেট খায়, আর মেয়েদের টিচ করছে। একদিন গেল, দুই দিন গেল, তিন দিনের দিন মুরশেদ তার দলবল নিয়ে এসে মারাত্মক ধোলাই করল ছেলে গুলোকে! ঝামেলা যে বাড়বে কে জানতো!

তারপরে কয়েকমাস ভালোই ক্লাস হল। রুবির বাবা-মাও বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করা বন্ধ করে দিল। হঠাৎ একদিন রুবি কলেজ শেষে বাড়ি ফেরার পথে একটা কালো রঙের টয়োটা গাড়ি এসে তার পথে আটকালো। গাড়ি থেকে কয়েকটা যুবক নেমে জোর করে তাকে তুলে নিল গাড়িতে! গাড়িতে উঠানোর পরেই কি জানি শোঙানো হল রুবিকে। রুবি অবচেতন হওয়ার পরে প্রথম যখন চোখ খুলল, তখন সে একটা রুমে খাটের উপর শোয়া। নিজের শরীরের নানা জায়গায় ব্যথা টের পাচ্ছে সে। সে বুঝেছে কী হয়েছে এখানে তার সাথে। হাত পা বাঁধা তার। চিৎকার করতে চাইলেও মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না।

-

মুরশেদ একটা মেয়েকে পছন্দ করতো। প্রথমবার মেয়েটাকে সে কলেজ মাঠের কোণে দেখেছিল। একটা বই নিয়ে কি জানি পড়ছিল মেয়েটা। তখনই পছন্দ হয়ে যায় তার। সে চ্যালা প্যালাদের দিয়ে খবর প্রায় নিত মেয়েটার। কখনও মেয়েটার সঙ্গে কথা বলার কিংবা সামনে দাঁড়ানোর সাহস পায়নি মুরশেদ। মেয়েটার নাম রুবি।

যখন মুরশেদ খবর পায়, রুবি কলেজ ছুটির পর থেকে নিখোঁজ বেচারা হন্য হয়ে খোঁজা শুরু করে। কলেজ গেইটের পুরিওয়ালা থেকে জানা গেল সেই দিন যে ছেলেগুলোকে মুরশেদ আর তার দলবল মেরে ধাওয়া করেছিল তারাই রুবিকে কিডন্যাপ করেছে! এটা জানার পরপরই মুরশেদ চ্যালা প্যালা লাগিয়ে দেয় ওরা কারা এবং রুবি কোথায়।

মুরশেদ যখন জানতে পারল রুবি কোথায়। পাঁচ বাইকে মোট দশজন ছুটে গেল সেখানে! গিয়েই কোনও কথা না হয়ে শুরু হল মারামারি। দশ জনের চাইতে ওখানে লোক অনেক বেশি ছিল। মুরশেদ কোনও ভাবে ওই বাড়িতে ঢুকে পড়ে। একটা রুমে সে নিস্তেজ রুবিকে খুঁজে পায়। মুরশেদ চোখে জল। মেয়েটাকে কোলের উপর নিয়ে মুরশেদ রুবি রুবি বলে ডাকছিল। রুবি ওই নিস্তেজ ভঙ্গিতে জল জল করা ছেলের চোখের দিকে তাকিয়ে বলল,-"মুরশেদ?"

তখনই হল ধপ শব্দ। শত্রুদের একজন একটা রড দিয়ে সজোরে মুরশেদের মাথায় বাড়ি দিয়েছে! টপ টপ করে কপাল বেয়ে রক্ত পড়তে লাগল। ডাইরেক ডেথ আরকি। তারপরের বাড়িটা পড়ল রুবির মাথায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×