somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসিফ বিন হোসেন
গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

সাড়ে আটটা

১৩ ই জুন, ২০১৭ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলে পক্ষ দেখতে আসবে বলেছিল সন্ধ্যা সাতটায়। এলো সাড়ে আটটায়। ছবিতে তো ছেলে ফর্সা ছিল, কিন্তু আসলে কালো। কালো এই ছেলের নাম জাহির। কিন্তু চেহারার কাটিং ভালো। বেচারা এসে কাঁচুমাচু হয়ে সোফায় চুপচাপ বসে আছে। মেয়ে রিতু তার ছবির মতোই সুন্দরী। তারা কেউ কথা বলবে না কিন্তু রিতুর বাবা হাসতে হাসতে বললেন, বিয়ের আগে ছেলে মেয়ের একটু একা কথা বলতে দেওয়া উচিত।

জাহিরের বাবাও সম্মতি দিল। তারপর দুইজনকে পাঠিয়ে দেওয়া হল ছাদে। রিতুকে অনুসরণ করেই জাহির ছাদে উঠল। ছাদে দুটো চেয়ারের ব্যবস্থা করা হল। কিন্তু কেউই চেয়ারে বসল না। রিতু দাঁড়িয়ে রইল চেয়ারের পাশে, আকাশে চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে। রিতু আকাশের দিকে চুপচাপ তাকিয়ে আছে।

জাহিরও রিতুকে অনুসরণ করে দাঁড়িয়ে আছে। কি বলবে মনে মনে সাজাচ্ছিল। কিন্তু হঠাৎ ফক করে একটা কথা বলে ফেলল, আপনি কি বিরিয়ানি রান্না করতে পারেন?

রিতু জাহিরের দিকে সন্দেহ চোখে বলল, কেন?

আমার বিরিয়ানি অনেক পছন্দ তো তাই জিজ্ঞাসা করলাম।

না পারি না।

ও আচ্ছা।

তবে আপনি চাইলে বিরিয়ানি রান্না করা শিখে নিব।

জাহির আবেগকম্পিত স্বরে বলল, বাহ! তাহলে তো দারুণ হবে!

তবে একটা শর্ত আছে। আপনাকে এখন একটা গান গাইতে হবে।

জাহির ইতস্তত ভঙ্গিতে বলল, আমি তো গান গাইতে পারি না।

তাহলেও সমস্যা নেই। আমি আপনার জন্য বিরিয়ানি রান্না করা শিখব। আপনি আমার জন্য একটা ভালো রবীন্দ্রসঙ্গীত শিখে রাখবেন।

আচ্ছা।

প্রমিজ?

প্রমিজ।

এখন নিচে চলেন, সবাই অপেক্ষা করছে। আর হ্যা, সিগারেট খান? সত্যি বলবেন...

মাঝে মধ্যে একটা দুইটা।

আর খাবেন না।

আচ্ছা।

চলেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×