somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসিফ বিন হোসেন
গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

শীলা এবং আকাশ;

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীলা দুপুরের জন্য রান্না করতে গেল। শরীর ভালো লাগছে না তার। চোখ জ্বলছে, শরীর ভেঙে আসছে। হয়তো জ্বর আসবে। এই শরীর নিয়ে রান্না হবে না, তাই সে বিছানায় এসে শুয়ে পড়ল। আকাশ এলে একটা ডিম ভেজে দিবে।

আকাশের আজ হসপিটালে হাফডে ডিউটি। এই খুশিতে হসপিটাল থেকে ফেরার পথে দুইজনের জন্য চায়নিজ কিনে নিল। ডাক্তারদের জীবনে ছুটি খুব কম থাকে। মাঝে মাঝে একটু আধটু ছুটি পেলে, ওটা ওঁনাদের কাছে ঈদের থেকে কম কিছু হয় না।

ঘরের মধ্যে নিস্তব্ধতা। কলিং বেল বাজল। আকাশের এই একটা অভ্যাস, ঘরে ঢোকার সাথে সাথে ঘর গরম করে ফেলতে পারে। শীলা পানি দাও, শীলা তোয়ালে দাও, শীলা খাবার দাও... করে করে মুহূর্তে ঘর গমগমে করে তোলে। এটা বোধহয় বদঅভ্যাস।

শীলার জ্বর বেড়েছে। কোনও মতে দরজা খুলল। খোলার সাথে সাথে আকাশ দুই হাতে চায়নিজের প্যাকেট উপরে তুলে শো করে বলল, টাডাআআআআ...!
অন্য দিন হলে শীলা ভীষণ আগ্রহ দেখাতো। কিন্তু কোনও রিয়েকশন না দিয়ে সে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল।

আকাশ এসে শীলার কপালে হাত দিয়ে বলল, তোমার তো জ্বর এসেছে। ডাক্তারের বউয়ের জ্বর এসেছে এটা হতেই পারে না!
শীলা হাসার চেষ্টা করল। কিন্তু মাথা ঘোরাচ্ছে।

আকাশ প্লেটে করে বাইরে থেকে আনা খাবার গুলো বেড়ে শীলাকে খাইয়ে, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল।
শীলা দীর্ঘক্ষণ ঘুমালো। ঠিক সন্ধ্যায় ঘুম ভাঙলো তার। উঠেই সে ঘড়ি দেখল। সাতটা! তার চোখে পড়ল, তার বিছানার পাশে ফ্লোরে কয়েল জ্বালানো, স্ট্রেটা নেই, তাই ফ্লোরে কয়েলের ছাই গুলো জমা হচ্ছে। আকাশ পাশে শুয়ে টিভি দেখছে। মিউট করা টিভি।

শরীর এখন ভালো লাগছে শীলার। আকাশের দিকে তাকিয়ে বলল, খেয়েছো?
আকাশ হেসে বলল, আমার দুইটা বিয়ে করা উচিত, একজন অসুস্থ হলে আরেকজন রান্না করবে।
এবার একটু এনার্জি নিয়ে হাসল শীলা। বিছানে থেকে উঠতে উঠতে বলল, রাতের খাবার রেঁধে ফেলি।
আকাশ শীলাকে টেনে আবার শুইয়ে বলল, অসুস্থ আছো, একটু অসুস্থ থাকো! এই উছিলায় কয়েকটা দিন চায়নিজ খাই! কি বলো!?

শীলা বলল, আচ্ছা, তবে আমার ঘুম ভেঙেছে এখন টিভির শব্দ শুনতে পারো।

আকাশ শব্দ অন করে চ্যানেল ঘোরালো। একটা ইংরেজি চ্যানেলে টম হ্যাংসের "দ্যা টার্মিনাল" দিচ্ছে। আকাশ লাইটটা বন্ধ করে দিয়ে শীলাকে বুকে জড়িয়ে টিভিতে সিনেমাটা দেখতে লাগল। হঠাৎ আকাশ বলে উঠল, পপকর্ন হলে ভালো হতো, তাই না?
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×