somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইসব ক্রুশরাত্রি

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নগরে এখন সন্ধ্যা ; ফিরে আসা শুধুশুধু তাই এই ঘরে
ঝুলে থাকা মশারির বিষণ্ণ পেরেকে -
ছাদ স্পর্শ করা অবসাদের অসার কাষ্ঠদন্ডে
ক্রুশবিদ্ধ হতে। সহজেই অথচ লাফিয়ে পড়া যায়
ডবল ডেকার বাসের সামনে কিম্বা ব্রিজের উপর থেকে
ধূসর কংক্রিটে ; অথবা দরজা বন্ধ করে রশি আর ফ্যানের সাহায্যে
দিব্যি ঝুলে থাকা যায় ধ্যানমগ্ন বাদুরের মত
অনন্ত নির্বাণে । তবু জীবনের মত কোনো কিছু
ফিসফিস করে হৃদয়ের ভিতর সম্ভাবনার কথা
বলে ; বলে এবং বলতে থাকে। বলেঃ

এখনো অনেকগুলো ক্ষতে লবণ ছিটানো বাকি
তারা তোমার দিকেই চেয়ে আছে, তুমি কি তাদের জাগাবে না?
দেখবে এবার ঠিক ঠিক স্নায়ুতে এমন আর্তনাদ উঠবে যে ,
তুমি তোমার ঘরের ভিতরে বসেই পিংক ফ্লয়েডের কনসার্টে চলে যাবে ,
দেখবে এবার ঠিক ঠিক কোষে এমন প্রলয়লীলা ঘটে যাবে যে ,
তুমি তোমার ঘরের ভিতর বসেই হোয়াইট হাউসে চলে যেতে পারবে ,
দেখবে এবার ঠিক ঠিক স্মৃতিতে এমন ধাক্কা লাগবে যে ,
তুমি তোমার ঘরের ভিতর বসেই নিতে পারবে ব্রেসিয়ারের সজীব সুঘ্রাণ,
তুমি কি সেটা চাও না? যদি চাও তবে বাঁচো , তবে বাঁচো
জীবনে ব্যথা পাবার সম্ভাবনা কখনোই ফুরিয়ে যায় না । ব্যথায় আস্থা হারিয়ো না।

নগরে এখন রাত। আমি ক্রুশকাঠে ঝুলে আছি ।
দুই হাতের ছিদ্রাল তালুর ভিতরে শত জোঁকের বিস্তার
ঝুলন্ত শরীরে হাড়ে হাড়ে এক অনিবার্য ক্ষয়ের সংবাদ
দুই চোখের কোটরে অনিদ্রার ধূসর পাথর
সত্ত্বার কোমল সব পথে একরোখা হাইহিলের আচড়
এইসব।

টের পাই। অনুভব করি চতুর্দিকে ধেয়ে আসে
চার্চের ঘণ্টার প্রতিধ্বনি , বাইবেলের কোরাস ;
আমার অতীত খন্ড খন্ড হয়ে লুটায় আমার ভাঙ্গা পায়ে ;
আমার প্রেমিকা মাতামেরির মত বুলোয় আমার ক্ষতে তার
মায়াবী আঙ্গুল । মনে হয় ঈশ্বরের ডানপার্শ্বে অবস্থান ।

অতঃপর জীবন আমাকে ফিসফিস করে বলে ,
আজকের জন্য আর নয়। এখন ঘুমিয়ে পড়ো।

নগরে এখন ভোর। নগরে এখন ঘুম।
চোখের কোটরে ক্ষতগুলো স্বপ্নে দেখে
আগামী সন্ধ্যায় ক্রুশবিদ্ধ আমার নন্দিত মুখ।
কানের লতিতে জীবনের স্বর বসে থেকে বলেঃ
তবে বাঁচো , তবে বাঁচো, তবে বাঁচো।

অথচ কত সহজেই কত সহজেই......
সহজেই অথচ লাফিয়ে পড়া যায়
ডবল ডেকার বাসের সামনে কিম্বা ব্রিজের উপর থেকে
ধূসর কংক্রিটে ; অথবা দরজা বন্ধ করে রশি আর ফ্যানের সাহায্যে
দিব্যি ঝুলে থাকা যায় ধ্যানমগ্ন বাদুরের মত অনন্ত নির্বাণে।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×