
কোমরের ভাঁজে বাড়তি মেদের উৎপাত
টেনশন বুকে চেপে বসেছে পাথরের মতো
ঘুম আসে না, প্যাঁচার মতো জেগে থাকে তারা।
চারিদিকে ঝলমলে রোদ
তবুও বিলাসি রমনীরা ঘুমিয়ে থাকে
সুখের সাগরে ভাসছে তারা যেন বিশ্রামে বিধ্বস্ত।
ফ্যাশান পত্রিকার পাতা উল্টানোর ফাঁকে
মাথা থেকে রাশি রাশি মহৎ চিন্তা বের হয়
নারীর অধিকার চায়, সোনার বাংলাদেশ চাই,
মানুষ সবাই সমান, এ রকম আরো কতকিছু।
মুখের দুর্বল ফাউন্ডেশনের উপর চলে সুন্দর কারুকার্য
কপালে ছোট্ট একটা টিপ কেমন হবে এই নিয়ে ব্যস্ত সময়
সন্ধ্যায় পার্টিতে নিয়ন আলোর নিচে
পোশাকের জৌলুস ঝলসে ওঠে
রাঙা পোশাকের নিচে মলিন হৃদয় মুক্তির পথ খোঁজে
হে প্রভু! আর কত অপেক্ষা ? শান্তি সে কতদুরে !!
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




