somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার মুসলিম বিশ্বের স্বতন্ত্র 'ফেসবুক'....।

০৮ ই জুন, ২০১২ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক। হালের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট। এক সময় শুধু তরুণ-তরুণীদের কাছে এ সাইটটির খোঁজ-খবর ছিল। বর্তমান প্রেক্ষাপটে ছোট-বড়, তরুণ-তরুনী, নারী-পুরুষ নির্বিশেষে সবাই এ সাইটটির সঙ্গে পরিচিত। এমনকি অতি সম্প্রতি এক জরিপে দেখা গেছে, অনলাইন ব্যবহারকারীরা তাদের মোট ব্যবহারের ৭০ ভাগ সময় ফেসবুকে কাটান। এসব দিক মাথায় রেখে মুসলিম বিশ্বের জন্য স্বতন্ত্র যোগাযোগ সাইট তৈরির কার্যক্রম এগিয়ে চলেছে। বিশেষায়িত এ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট 'সালামওয়ার্ল্ড' (salamworld.com)-এর নির্মাণ প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলছে। অনলাইনে ভিডিও বিজ্ঞাপনে জানানো হয়, 'পারিবারিক মূল্যবোধের বিপরীত' এবং অন্যান্য 'ক্ষতিকর সামগ্রী' থেকে ওয়েবসাইটটি মুক্ত রাখতে তাদের বিশেষ প্রযুক্তি কার্যকর থাকবে।

মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন মতে, ইন্টারনেটের সঙ্গে যুক্ত মুসলিম-অমুসলিম তরুণদের 'ইসলামের প্রতি আকৃষ্ট করতে' এই সাইটের ভিত রচিত হবে। এটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য, সীমাবদ্ধতা ও শর্ত-প্রাচীরের ঊধের্্ব উঠে মুসলিম তরুণদের আলোর পথ দেখাবে। ওয়েবসাইটটি পরিচালনার ব্যয় বহন করবেন বিশ্বের শীর্ষপর্যায়ের কয়েকজন মুসলিম ব্যবসায়ী। এমনকি ১৫টি ভাষায় এর সংস্করণ থাকবে। অন্যদিকে এর প্রধান কার্যালয় হবে তুরস্কের ইস্তাম্বুলে। এছাড়াও বিশ্বের নামিদামি শহরগুলোতে এর ব্যুরো অফিস খোলা হবে।

সালামওয়ার্ল্ডের তথ্যমতে, ফেসবুক ও টুইটার ব্যবহারকারীদের তালিকায় সর্বাধিকসংখ্যক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার স্থান তৃতীয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরব বিশ্বের বিভিন্ন দেশের মানুষও এ সাইটে জড়িয়ে পড়ছে। তাদের প্রত্যাশা সালামওয়ার্ল্ড এমন একটি যোগাযোগ সাইট তৈরি করবে যা মুসলিম বিশ্বের একতাকে আরও দৃঢ় ও মজবুত করবে। তবে মুসলমান নন তারাও এখানে যোগ দিতে পারবেন। কারণ সাইটটির মাধ্যমে মুসলমানদের ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতাবিষয়ক যাবতীয় তথ্য-উপাত্ত ছড়িয়ে দেওয়াই হবে এ সাইটটির প্রধান লক্ষ্য। সাইটটির উদ্যোক্তারা বলছেন, বর্তমানে ফেসবুকে এমন কিছু ছবি ও খবর থাকে যা দেখে মুসলমানরা বিব্রতবোধ করেন। তাই নতুন এই যোগাযোগ সাইটে এমন স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হবে যার মাধ্যমে পুরো সাইটটি নিষিদ্ধ ও দৃষ্টিকটু জিনিস থেকে মুক্ত থাকবে।

তাদের মতে এ বিষয়ে এটিই হবে ইসলামী বিশ্বের প্রথম বিষয়ভিত্তিক তথ্যভাণ্ডার। যা বিশ্বের মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবার জন্য। এছাড়া সাইটটিতে এমন কিছু তথ্য-উপাত্ত যোগ করা হবে যার মাধ্যমে ইসলামী মূল্যবোধ জেগে উঠবে। সবচেয়ে বড় কথা তারা চাচ্ছে সমগ্র মুসলিম বিশ্বকে একই ছাদের নিচে একত্রিত করতে।
ূত্র এইখানে;View this link
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১২ দুপুর ২:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×