জীবনমুখী গানের বিখ্যাত শিল্পী কবীর সুমন আবার ঢাকায়। এর আগেও তিনি ঢাকায় বেশ কয়েকবার এসেছেন। স্টেজ শো ও করেছেন। কিন্তু তার কোনটাই আমার দেখার সুযোগ হয়নি। আগামীকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তিনি আবার পারফর্ম করবেন। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল শিল্পকলা একাডেমিতে। কিন্তু একদল তথাকথিত শুদ্ধতাবাদী অস্পৃশ্য (?) কবীর সুমন কে ওখানে পারফর্ম করতে দিয়ে শিল্পকলা একাডেমিকে নাপাক করে দিতে চায় না! অথচ এই কবীর সুমনই শুদ্ধতাবাদী আলী যাকেরদের অনুরোধে গান গেয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এটা আমার কাছে খুব একটা অস্বাভাবিক লাগছে না। এইরকম অকৃতজ্ঞতা চারপাশে প্রতিনিয়তই দেখছি।
আমি ওনার গানের বেশ ভক্ত। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অন্যায় ওনার গানে উঠে আসে। প্রকৃতি, প্রেম, রাজনীতি, রূঢ় বাস্তবতা এসবই ওনার গানের মূল উপজীব্য। একটা হাওয়াই গীটার আর মাউথ অর্গান বাজিয়ে তিনি অবিরাম গেয়ে চলেন। সম্ভবত ওনি বব ডিলান অনুরাগী। বব ডিলানের বেশ কিছু গানের অনুপ্রেরণায় তিনিও কিছু গান সৃষ্টি করেছেন। যেমন- "কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়" এই গানটি সম্ভবত ডিলানের "ব্লু-উইণ্ডস্" গানটির অনুপ্রেরণায় সৃষ্টি। তার প্রায় সব গানই আমার প্রিয়। এরমধ্যে খুব প্রিয় হলো- "জাতিস্মর, হাল ছেড়ো না বন্ধু", তোমাকে দেখছি, এবং অতি অবশ্যই তোমাকে চাই।
আগামীকাল এই প্রিয় শিল্পীকে প্রত্যক্ষ করার এক দুর্লভ সুযোগ। বড় ভাইয়ের বদান্যতায় আমি একটি টিকেট পেয়েছি। তিনি নিজে দেখবেন না কিন্তু আমার জন্য একটা টিকেট কিনে এনেছেন। অবশ্য তিনি এর আগে দু'বার ওনার লাইভ পারফর্মেন্স উপভোগ করেছেন।
তো, আগামীকাল বিকেলে ওনার গান উপভোগ করেতে আমি যাচ্ছি। আপনারা কে কে যাচ্ছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



