আজও তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছ
নির্লজ্জ আস্ফালনে এখনো তোমার কণ্ঠে সেই ধ্বনি,
যে ধ্বনি গত হয়ে বিগত হয়েছে অনেক আগেই।
তোমার ভ্রষ্ট অভিজ্ঞতায় আমি আশ্চর্য হই!
তুমি এখনো বর্ণনা করতে পারো
অপ-রাস্তায় ব্যবহৃত তোমার মাংসপিণ্ডের কাহিনী।
কিভাবে তুমি ছুটে যেতে অরহড় ক্ষেত পায়ে হেঁটে
ঘন জঙ্গলে, সবুজ পাতার আড়ালে
নির্জনে দু’পা প্রসারিত করে
হাতের মৌন মিছিলে
গাঢ় তরল নিঃসরণ করার কাহিনী।
ক্লান্ত শরীর নিয়ে অতি কষ্টে ঘরে ফিরে
বিছানায় এলিয়ে দেয়া তোমার ঘর্মাক্ত শরীর।
তুমি যা যা করেছ সবই এখনো তোমার স্মৃতিতে ভাস্বর।
এখনো তোমার ললাটে সেই নিষিদ্ধ ছাপ স্পষ্টই ভেসে উঠে।
অন্যের ঘৃণাকে তোয়াক্কা না করেই
তপ্ত রোদে, বাড়ির সামনের রাস্তায়
কুকুরের মতো ঘুরঘুর করেছ।
কোন আত্মসমালোচনা নেই, শুধু আছে ব্যাকুলতা,
যে ব্যাকুলতা ছিল তোমার যৌবনে।
তোমার অপ-রাস্তায় ব্যবহৃত যৌবন,
এখনো খুঁজে পায়নি শাশ্বত পথ।
এখনো তুমি আবিষ্ট হয়ে আছো
পংকিলতায় পূর্ণ তোমার যৌবনের জীবনে।
স্বপ্নের ঘোরে এখনো তুমি ঠোঁটে উচ্চারণ কর
কোন যুবতী অথবা বালিকার সঙ্গে শায়িত হবার বাসনা।
তোমার স্ত্রীর ভ্রকুটি উপেক্ষা করে
প্রতিনিয়তই উচ্চারণ করো আপন মনে।
নিষিদ্ধ ঘামে এখনো তুমি গা ভেজাও;
অন্যের ভালো থাকা এখনো তোমার চোখে
ব্যর্থতায় পর্যবসিত, নিমজ্জিত অতি অতলে।
এখন একটু চোখ খুলো, দেখ
প্রবাহমান সময় এখনো তোমার অপেক্ষায়
অপেক্ষায় তোমার অনুতপ্ত বিবকের দিকে.. . .
যদিও তাতে তোমার কিছু আসে-যায় না
কারণ, যে বিনীদ্র সে স্বপ্ন দেখতে পারে না।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



