somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বাঁশিওয়ালা

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ নামক একটা দেশ ছিল । এই দেশ ছিল জনসংখ্যায় ভর্তি । অধিক জনসংখ্যা হল গাধার পাল । গাধার দল চালানোর জন্য নেতা কর্মী দরকার । তাই দেশে বহু নেতা কর্মী ছিল । এদের আকার আকৃতি পাহাড়ের মতন । মন হল বালি কনা । পরের টাকা খাওয়া হল এদের ধর্ম । গায়ের রং অন্ধকার ।এই অন্ধকার মুখের ছবিতে পথ ঘাট ভর্তি । দিনে দিনে এদের খাবারের পরিমান বাড়লও । গাধা জনগনের জীবন তখন যায় যায় । ঘরের বউ এর সোনা আর বাইরের প্রেমিকার হিরা সব নেতা নেত্রিরা নিয়ে যায় । বউ ও ব্যাজার , প্রেমিকা ও ব্যাজার । কি করা যায় , কি করা যায় । জনগন নিরুপায় । হাজার হোক গাধা জনগন ।

অবশেষে সবাই মিলে একদিন দেশের রাষ্ট্রপতির কাছে গেলো । মহা ঝামেলার পর তিনার দেখা মিল্ল । তিনি স্ত্রীদের নিয়ে বেস্ত ছিলেন এই জন্য বিলম্ব । সবাই মিলে রাষ্ট্রপতির পা ধরে বসলো । তিনি বয়স্ক মানুষ , পা গেলে তো বিপদ , পা পাবেন না । তিনি তো আর ভেড়া না ,যে কেউ একজন কচ করে পা কেটে নিয়ে গেলো আর পরদিন সকালে আরেকটা পা গজাবে । হাঁটি হাঁটি পা পা করে প্রকিতির ডাকে সাড়া দিবেন ।তা তো হবে না । তাকে খুড়িয়ে খুড়িয়ে যেতে হবে ।

~ বাবারা তোদের কি অভিযোগ ?
~ আর বলবেন না হুজুর আমাদের জীবন তো যায় যায় । আমাদের বউ ঘরে ঢুকতে দেয় না । পরকীয়ার প্রিয়া ছুতে দেয় না ।
~ কেন রে , ঘটনা কি ?
~ ঘটনা খুবই খারাপ । সোনা দানা হিরা সব নিয়ে যাচ্ছে । নেতা কর্মীদের জালায় তো আর জীবিত থাকতে পারলাম না হুজুর । আমাদের সংসার জীবন , পরকীয়া জীবন যায় বললেই চলে । আমরা তো বরবাদ হয়ে গেলাম হুজুর ।
~ কেন রে ? কুকুর আর চোর তাড়ায় না নাকি রে ?
~ না না । এরা তো কুকুরকেই উল্টা কামড় দেয় । কুকুর দেখে জাত তো একই । চেহারা ভিন্ন । কিসের এতো বিরোধ । করি বন্ধুত্ব ।
~ আহা হা হা । কি বিপদ কি বিপদ ? এখন উপায় ?
~ উপায় তো এখন আপনাকেই বের করতে হবে হুজুর । নইলে আমরা এদের বস্তায় করে ধরে এনে আপনার বাড়িতে ছেড়ে দেব । যখন কামড় দিবে বুঝবেন বেদনা ।
~ না না না , বাবারা । ঐ কাজ করিস না । আমি বয়স্ক লোক । এখন কামড় দিলে রক্ষা থাকবে না । এমনি আমার বউ রাতে মুখ ভার করে থাকে । তখন পরকীয়া করবে । আচ্ছা দাড়া দেখি একটা উপায় করতে পারি কি না । এখন তোরা যা । বউ বাড়ি একা রেখে আসছিস । কখন কোন কর্মী আসে , কর্ম শুরু করলে তো বিপদ ।

জনগন যার যার বাড়ি চলে গেলো । এই দিকে রাষ্ট্রপতি ভাবতে থাক্লেন । কি করা যায় ? কি করা যায় । কোন উপায় বের হল না । মাঝখান থেকে তার লুজ মোসান শুরু হল । বয়স হয়েছে । বেশি ভাবলে পেটে গণ্ডগোল দেখা যায় ।

তিনি যখন এই গণ্ডগোল দূর করতে তার বাগানে গেলেন । সেখনে গিয়ে তার দেখা হল এক লোকের সাথে । লম্বা চেহারা , নীল চোখ । নানা রঙের কাপড় দিয়ে বানানো পোশাক পরে আছে । কাঁধে একটা ঝোলা । রাষ্ট্রপতি হটাত গন্ধ পেলেন । তিনি ভাবলেন ঝোলা থেকে গন্ধ আসছে । পরে বুঝলেন তিনি এর উৎপাদক ।

~ সেই লোক কথা বলল ।
~ আমি তোমার চিন্তা দূর করে দিতে পারি ।
~ লুজ মসান দূর করবা তুমি ? গাছামো ঔষধ দিয়ে । না বাবা লাগবে না । আমি সিঙ্গাপুর যাবো । তখন চিন্তা দূর হবে ।
~এই চিন্তা না ।
~ তবে কোন চিন্তা ?
~ নেতা কর্মী দের ভাগানোর চিন্তা ।
~ আচ্ছা আচ্ছা । তাহলে তো ভালোই হয় । কি করে ভাগাবে ? ওদের মুখে কি লুজ মোসানের পদার্থ দিবে । গাড়ও হলুদ রং ।
~ সে আমার ব্যাপার ।
~আচ্ছা না হয় করলে । বিনিময়ে কি দিতে হবে ?
~ আপনার বউ এর সাথে পরকীয়ার স্বীকৃতি ।
~ আচ্ছা না হয় দিলাম । বউ তো অনেক কয়টা । নিও না হয় একটা। আমার বয়স হয়েছে । সবাই খুশি হয় না । তারাও খুশি হল । ক্ষতি কি তাতে । তো বাবা কাজ শুরু করবে কখন থেকে ?
~ এখন থেকে ।

এই কথা বলেই সেই লোকটা রাস্তায় নেমে পড়ল । তার ঝোলা থেকে একটা বাঁশি বের করলো । মোহিনী সুরে বাঁশি বাজলো । নেতা কর্মীরা ডাস্টবিন থেকে , ড্রেইন থেকে , ভাগাড় থেকে বের হয়ে আসলো । সে কি নাচানাচি । কি স্লোগান । সবাই মিলে বাঁশি ওয়ালার পিছু নিল । বাঁশি ওয়ালা তাঁদের নিয়ে এগিয়ে গেলেন । গিয়ে থামলেন বুড়িগঙ্গা নদীর তীরে । বাঁশির সুর পরিবর্তন হল । এবার করুণ সুর । এই সুর সইতে না পেরে নেতারা নদীতে ঝাঁপ দিলেন । নদীর ময়লা পানি খেয়ে নেতা কর্মীদের জীবনাবসান ঘটলো ।

সেই দিন রাতে "৭২ টিভি" তে ঘোষণা হল নেতা কর্মীরা সব না ফেরার দেশে গিয়েছেন । কখন আসবে বলা যাচ্ছে না । আমাদের ও যেতে হবে । এখন বিদায় ।

বাঁশি ওয়ালা তার পরকীয়ার বৈধতা পেল । প্রেমিকা কে নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি শুরু করলো । সাথে বাঁশির সুর । গাধা জনগন সেই সুরে গান ধরল ।

"আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাঁখে শাঁখে পাখি ডাকে
কতো শোভা চারি পাশে
আহা কি আনন্দ আকাশে বাতাসে ।
আজকে মোদের বড়ই সুখের দিন
আজকে মোরা নেতার স্বপ্ন থেকে হয়েছি স্বাধীন
আহা কি আনন্দ আকাশে বাতাসে "

(আধুনিক রুপকথা । কেউ বর্তমানের সাথে মিল পেলে তার জন্য নিজেই দায়ী থাকবেন । লেখক নির্দোষ । )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×