বেগুনি মেঘের
নিচে একখানা শুভ্র শাদা মেঘ ,
তারপাশে আরখানা হাল্কা গোলাপিয়া লাল ,
তারো নিচে –
তারো নিচে একখানা গাঢ়মেঘ
কালো।
কালোমেঘ দেখে তুমি চিরদিন
বলেছো বিপদ,
ওই মেঘ গোপন ঘাতক।আমি তবু তার
দিকে চেয়ে
ভাবি ওইতো আমি- বিপদের চিহ্ন
বয়ে আনা
দুর্দিনের পূর্বাভাস
নিয়ে আসা কালোমেঘ
ওইতো আমি।
একদিন তুমি কালো মেঘ
দেখে বলবে দুর্দিন, দুর্যোগ।
আমি ভাসতে ভাসতে আর
কোনো নিভৃত
আকাশে ফিরে যাবো।
অন্যকোন এক পৃথিবীতে. . . . .
-আকাশ বদল
# রুদ্র_মুহাম্মদ_শহিদুল্লাহ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




