somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ বাহিনী পারছেনা, ছাত্রলীগ বাহিনী পাঠাও: মেয়র সাঈদ খোকন

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকার দুই মেয়র, একজন ভদ্রবেশী আনিসুল হক আরেকজন পিতার নাম বেচে খাওয়া সাঈদ খোকন। ভোট ডাকাতি কারচুপি করে জোরজব্বর করে মেয়র পদ দখল করেছেন। অথচ তাদের ভাব দেখলে মনে হয় যেনো জনগন তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে!! সাঈদ খোকনেরটা না হয় বাদই দিলাম, ভদ্রবেশী আনিসুল হক সাহেব বিশ্ববিদ্যালয়ে এখানে সেখানে অনুপ্রেরণামুলক বক্তব্য দিয়ে বেড়ান। আমার অবাক লাগে ভোট চুরি করে মেয়রের পদ দখল করা একজন ব্যাক্তি কিভাবে আরেকজনকে ভালো নাগরিক হওয়ার পরামর্শ দেন??

যাকগে.... কথা হলো সেদিন গুলিস্তানে হকারদের উচ্ছেদ করতে গিয়ে কি লঙ্কাকান্ড ঘটিয়েছেন আমাদের মেয়র সাঈদ খোকন সাহেব সবাই দেখেছেন। সবাই শুধু ছাত্রলীগকেই দুষছেন। ছাত্রলীগ কি এমনি এমনি আসছে সেখানে? কে তাদেরকে সেখানে আনলো? ছাত্রলীগ সন্ত্রাসী অস্ত্রবাজ সংগঠন এটা নতুন কোনো বিষয় নয়। তারা জীবন দিয়ে যাদের জন্য সন্ত্রাস করে তারাই থেকে যায় আড়ালে।

মেয়র সাঈদ খোকন সাহেবই ছাত্রলীগ ও যুবলীগকে হকারদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন। যার সাক্ষ্য দিয়েছে হকাররা। নিচের ভিডিওর শেষাংশে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্সের মুখেই শুনুন হকাররা তাকে বলেছেন, মেয়ার সাঈদ খোকনই ছাত্রলীগ যুবলীগকে ডেকেছেন।



কথা হলো, যেই পুলিশ ওনাদের ক্ষমতার ধারক ও বাহক সেই নব্য রক্ষীবাহিনী পুলিশের উপরই তিনি আস্থা রাখতে পারলেননা? কেনো সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগকে ডাকতে হলো? মনে হচ্ছে পুলিশ বাহিনীর চাইতে ছাত্রলীগ যুবলীগ বাহিনীর অস্ত্রবল ও সক্ষমতা বেশি!! ছাত্রলীগের চাপাতিবাজি আর অস্ত্রবাজি, আয়নাবাজির চাইতে কম চমক দেখায়নি। সুতরাং পুলিশ বাহিনী এদের কাছে নস্যি হওয়াটা অসম্ভবের কিছু নয়।

শুনলাম ছাত্রলীগ থেকে সেই অস্ত্রবাজ দুজনকে আজ বহিষ্কার করা হয়েছে। লোকদেখানো হোক আর আইওয়াশ হোক, এই সিদ্ধান্তের জন্য কয়লা সংগঠনটি একটু হলেও ময়লা পরিষ্কারের চেষ্টা করেছে। কিন্তু ছবিতে তো এসেছে মাত্র দুইজনের অস্ত্র। বাকি যাদের ছবি আসেনি? সিসি ক্যামেরায় যাদেরকে রিভলবার, হকিস্টিক নিয়ে হামলা করতে দেখা গেছে তাদের কি হবে? ক্যামেরায় অস্ত্র ধরা পড়বে, সারাদেশব্যাপী ও সংবাদমাধ্যমে সমালোচনার ঝড় বইবে, এরপর আপনারা বহিষ্কার করলে করবেন!! আর যাদের অস্ত্র ক্যামেরায় ধরা পড়বে না তাদের সাতখুন মাপ!!!

আর সাঈদ খোকন নামক পর্দার আড়ালের গডফাদারদের কি হবে? তারাই তো এদেরকে ক্ষমতার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারাই তো ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। তারাই তো সে অস্ত্রের ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। তাদের বিচার হবে না? তাদের বিচার যতদিন হবে না, ততদিন সন্ত্রাসী ছাত্রলীগের বিচার চাওয়াটাও অন্যায়।

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×